
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত ও ১ হাজার ১৮১ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনার মধ্যে ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৭ জন নিহত ও ১৩৭ জন আহত হয়েছেন। মোট দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৩ দশমিক ৭০ শতাংশ।
আজ শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সংবাদ পর্যালোচনা করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১১৩টি দুর্ঘটনায় ১১৫ জন নিহত ও ৩৮৭ জন আহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে। সেখানে ২২টি দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।
এ সময় দুর্ঘটনায় জড়িত ৬৮৭টি যানবাহনের পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে মোটরসাইকেল ২৬ দশমিক ৩৪ শতাংশ, ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান ও লরি ২৩ দশমিক ৭২ শতাংশ, বাস ১৫ দশমিক ২৮ শতাংশ, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক ১৪ দশমিক ২৬ শতাংশ, সিএনজিচালিত অটোরিকশা ৪ দশমিক ৮০ শতাংশ, নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা ৮ দশমিক ৮৭ শতাংশ এবং কার-জিপ-মাইক্রোবাস ৬ দশমিক ৪৭ শতাংশ।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, মোট দুর্ঘটনার মধ্যে ৪১ দশমিক ৭৪ শতাংশ গাড়িচাপা, ৩৩ দশমিক ২৫ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৭ দশমিক ১৮ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া এবং ৬ দশমিক ৪৭ শতাংশ অন্যান্য কারণে ঘটেছে। এ ছাড়া শূন্য দশমিক ২২ শতাংশ দুর্ঘটনা ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে এবং ১ দশমিক ১১ শতাংশ ট্রেন ও যানবাহনের সংঘর্ষে ঘটেছে।
স্থানভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মোট দুর্ঘটনার ৪২ দশমিক ৬৩ শতাংশ জাতীয় মহাসড়কে, ২৫ দশমিক ৪৪ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ২৭ শতাংশ ফিডার সড়কে ঘটেছে। এ ছাড়া ঢাকা মহানগরীতে ৩ দশমিক ৩৪ শতাংশ, চট্টগ্রাম মহানগরীতে শূন্য দশমিক ৪৪ শতাংশ ও রেলক্রসিংয়ে ১ দশমিক ১১ শতাংশ ঘটেছে।
প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার পেছনে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সড়ক পরিবহন খাতে নীতি ও ব্যবস্থাপনায় দুর্বলতা, নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত যানবাহন ও মোটরসাইকেল চলাচল, মহাসড়কে পর্যাপ্ত রোড সাইন ও মার্কিং না থাকা, মিডিয়ান ও ডিভাইডারের অভাব, যানবাহনের ত্রুটি, ট্রাফিক আইন অমান্য, উল্টো পথে গাড়ি চালানো, চাঁদাবাজি, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন এবং অতিরিক্ত যাত্রী বহন।
দুর্ঘটনা কমাতে যাত্রী কল্যাণ সমিতি কয়েকটি সুপারিশও করেছে। এর মধ্যে রয়েছে উন্নত দেশের নীতি অনুসরণ করে সড়ক পরিবহন খাত পরিচালনা, চালকদের প্রশিক্ষণ বাড়ানো, সিসিটিভির মাধ্যমে ট্রাফিক আইন প্রয়োগ, মহাসড়কে সার্ভিস লেন ও ফুটপাত নির্মাণ, চাঁদাবাজি বন্ধ, রোড সাইন ও মার্কিং স্থাপন, আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলা, মানসম্মত সড়ক নির্মাণ ও নিয়মিত রোড সেফটি অডিট করা।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন বাতিল, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার আমদানি ও নিবন্ধন নিয়ন্ত্রণ এবং বিআরটিএ ও ট্রাফিক বিভাগের সক্ষমতা বাড়ানোরও সুপারিশ করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে রেলের টিকিটিং ওয়েবসাইটে দেখা যায়, ঢাকা-রাজশাহী, ঢাকা-পঞ্চগড়, ঢাকা-চিলাহাটি, ঢাকা-বেনাপোল, ঢাকা-দিনাজপুর, ঢাকা-রংপুর, ঢাকা-কুড়িগ্রাম ও ঢাকা-খুলনা রুটের ট্রেনগুলোর কোনো আসন আর অবশিষ্ট নেই।
২৬ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে দফায় দফায় যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণে অনিয়মের তথ্য পাওয়া গেছে। এই ত্রুটিপূর্ণ এয়ারক্রাফট দিয়েই গত ২৫ ডিসেম্বর তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করা হয়েছিল।
১ ঘণ্টা আগে
আগামী ২০ মার্চ ঈদ ধরে এবার ১৪ মার্চ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে এবার টানা ৭ দিনের ছুটির কারণে ১৭ মার্চের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন রেলওয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
৪ ঘণ্টা আগে
ফেব্রুয়ারি মাসে দেশে ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত এবং ১১৮১ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৬৭ এবং আহত ১৩৭। মোট দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেলের হার ৩৩.৭০ শতাংশ।
১১ ঘণ্টা আগে