সংরক্ষিত মহিলা আসনের জন্য ৫০টি মনোনয়নপত্র জমা পড়েছে। যার সবগুলোই বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়ন বাছাই শেষে সাংবাদিকদের কাছে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব ও সংরক্ষিত মহিলা আসনের রিটার্নিং অফিসার মো. মনিরুজ্জামান তালুকদার এ তথ্য জানান।
মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, ‘মোট ৫০টি মনোনয়নপত্র পেয়েছি। সবগুলো বাছাই করেছি। এতে ৫০টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করছি। সবগুলো মনোনয়নপত্র বৈধ পেয়েছি। কোনো মনোনয়নপত্রের বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। সুতরাং সকল প্রার্থীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করছি।’
যুগ্ম সচিব বলেন, ‘জাতীয় পার্টি থেকে দুটি ও বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের জোট থেকে ৪৮টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছি।’
আপিলের বিষয়ে যুগ্ম সচিব আরও বলেন, ‘তফসিল অনুযায়ী, আপিল দায়েরের সুযোগ আছে। ২২ ফেব্রুয়ারি আপিল দায়েরের সময় আছে। আপিল নিষ্পত্তির সময় ২৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার কেউ না করলে এবং প্রত্যাহারের সময়ের পর বৈধ প্রার্থী যারা থাকবেন, এ ক্ষেত্রে ২৭ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের আর প্রয়োজন হবে না, যেহেতু প্রতিদ্বন্দ্বী নেই, সে জন্য বৈধ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার জন্য কার্যক্রম গ্রহণ করব।’

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৩ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৪ ঘণ্টা আগে