
রাজধানীর ধানমন্ডিতে নীতিমালা ‘ভঙ্গ’ করে বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দের অভিযোগে সচিব পদমর্যাদার ১২ জন সাবেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
দুদক মহাপরিচালক বলেন, অভিযোগের বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদ করা অনুসন্ধান দলের রুটিন কাজ।
তলব করা কর্মকর্তারা হলেন দুদকের সাবেক কমিশনার মোজাম্মেল হক খান ও জহরুল হক, সাবেক সচিব মো. ইউনুসুর রহমান, কাদের সরকার, এম আসলাম আলম, আকতারী মমতাজ, মো. সিরাজুল হক খান, মো. মনজুরুল বাছির, সৈয়দ আমিনুল ইসলাম, মোহাম্মদ সালাহ উদ্দিন, এম গোলাম ফারুক ও আনিছুর রহমান।
দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ১৭, ১৮ ও ২১ সেপ্টেম্বর তিন দফায় ওই কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
অভিযোগ রয়েছে, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের গৃহায়ণ ধানমন্ডি (১ম পর্যায়) প্রকল্পে অনৈতিকভাবে উচ্চমূল্যের ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়। ওই প্রকল্পে মোট ১৮টি ফ্ল্যাটের মধ্যে ১২টি সরকারি কোটায় ও ছয়টি বেসরকারি কোটায় বরাদ্দযোগ্য ছিল। কিন্তু সচিব পদমর্যাদার ওই কর্মকর্তাদের পুরস্কৃত করতে সরকারি কোটার ফ্ল্যাট ‘বিতরণ’ করা হয়।
গত ৫ মে একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রতিবেদন থেকে বিষয়টি আলোচনায় আসে। পরে দুদক অনুসন্ধানে নামে এবং ১২ মে অভিযানে নেমে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়।
প্রতিবেদনটিতে বলা হয়, ধানমন্ডি-৬-এর প্লট-৬৩ মূলত সরকারি খাসজমি, যার বাজারমূল্য বিপুল। অভিযোগ রয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে ওই জমি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে ১৪ তলা ভবন নির্মাণ করা হয়। সেখানে থাকা দুটি ডুপ্লেক্স ফ্ল্যাট বরাদ্দ পান দুদকের সাবেক কমিশনার মোজাম্মেল হক খান ও জহরুল হক। অন্য ১০টি ফ্ল্যাট বরাদ্দ হয় সচিব পর্যায়ের অন্য কর্মকর্তাদের নামে।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৯ ঘণ্টা আগে