
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামের বিরুদ্ধে ওঠা আপত্তিকর ভিডিওর অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁর নিয়োগ বাতিল করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) উপসচিক আফছানা বিলকিস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব (এফআইডি) নাজমা মোবারেক আজকের পত্রিকাকে বলেন, তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়াত তার অবশিষ্ট মেয়াদের চুক্তি বাতিল করা হয়েছে। এই নির্দেশনা অবিলম্বরে কার্যকর করা হবে।
জানা গেছে, গত ১৯ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব আফছানা বিলকিস স্বাক্ষরিত এক অফিস আদেশে তার বিরুদ্ধে আনীত অভিযোগ যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। আর কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাঈদ কুতবকে। কমিটির অন্য তিন সদস্য হলেন—বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের আইসিটি-২ এর পরিচালক মতিউর রহমান এবং অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের একটি চিঠির পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নিচ্ছে এফআইডি।
গত ২০ আগস্ট এফআইডি সচিব নাজমা মোবারেক জানান, ‘বাংলাদেশ ব্যাংকের চিঠির প্রেক্ষিতে আমরা আজকেই বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা আপনারা কিছুক্ষণের মধ্যেই জানানোর কথা ছিল।’
মোবারেক আরও বলেন, শাহীনুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির রিপোর্ট ও সুপারিশের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হয়।
উল্লেখ্য, বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে আপত্তিকর ভিডিও প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ ওঠার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠান। তবে এই নির্দেশনার পরও শাহীনুল ইসলাম আজ যথারীতি অফিস করেছেন।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে