
দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এবার লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদকের কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিতি করেছেন। তিনি জানিয়েছেন, দুদকের গোয়েন্দা অনুসন্ধানে তাঁদের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পাওয়া যাওয়ায় কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। শিগগির এ–সংক্রান্ত অভিযোগ অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।
দুদক সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের সর্বশেষ নির্বাচনী হলফনামায় দাখিল করা তথ্যানুসারে ২০২১ সাল পর্যন্ত তাঁর বাৎসরিক আয় ৩৬ লাখ ১০ হাজার ২৯০ টাকা। তিনি তাঁর সম্পদ দেখিয়েছেন ১ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৮৬৮ টাকা। ২০১৮-১৯ অর্থবছরে আয়কর রিটার্নে দাখিলকৃত সম্পদের তথ্য অনুযায়ী তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ১৩ লাখ ৯১ হাজার টাকা।
কিন্তু দুদকের গোয়েন্দা অনুসন্ধানে লক্ষ্মীপুর মহিলা কলেজ রোডে এলাকায় তাঁর ১০ শতাংশ জমির ওপর ৫তলা ভবন, সংশ্লিষ্ট এলাকায় ৪০-৫০ শতাংশ জমি, ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন স্থানে তাঁর একাধিক ফ্ল্যাট থাকার সন্ধান পেয়েছ দুদক। দুদক গোয়েন্দা অনুসন্ধানে জানতে পেরেছে, সম্পদ বিবরণীতে ঘোষিত সম্পদের চেয়ে কয়েক গুণ বেশি সম্পদ বেশি রয়েছে নয়নের।
দুদক আরও জানিয়েছে, নয়ন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগে প্রভাব খাঁটিয়ে তাঁর পক্ষের অন্য ব্যক্তিবর্গের নামে এবং তাঁর ওপর নির্ভরশীলদের নামে প্রচুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। এ ছাড়া তাঁর দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্যের প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে।
অন্যদিকে আরেক অভিযুক্ত লক্ষ্মীপুর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাঁটিয়ে নিজ নামে ও তাঁর পরিবার–পরিজনের নামে অবৈধভাবে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন বলে জানিয়েছে দুদক।
অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ ও তাঁর ওপর নির্ভরশীলদের নামে প্রচুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন বলে জানা যায়। এ ছাড়া বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন বলে গোয়েন্দা তথ্যানুসন্ধানে পেয়েছে দুদক।

হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে আজ সোমবার (২ মার্চ) পর্যন্ত ধাপে ধাপে মধ্যপ্রাচ্যের গন্তব্যের দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ১০২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী কর্মী ও আন্তর্জাতিক যাত্রী অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন...
১৯ মিনিট আগে
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। আজ সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে এমআরটি শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে...
২ ঘণ্টা আগে
বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে এবং সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে...
২ ঘণ্টা আগে
দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের
২ ঘণ্টা আগে