
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তাব্যবস্থা সুদৃঢ়, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করতে দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি কার্যক্রম নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বরিশাল জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা এবং সিলেট বিভাগে আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরিশালে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি রেঞ্জ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব বণ্টন ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন।
অন্যদিকে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ। তিনি জানান, এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রত্যেক প্রিসাইডিং কর্মকর্তার নিরাপত্তায় একজন অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করা হবে। ঝুঁকি বিবেচনায় প্রতিটি ভোটকেন্দ্রেও নির্ধারিতসংখ্যক অস্ত্রধারী সদস্য দায়িত্ব পালন করবেন।
মামুনূর রশীদ আরও বলেন, ‘সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তাৎক্ষণিকভাবে রিপোর্ট করে দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করা হবে।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও মোতায়েন, প্রশিক্ষণ কার্যক্রম, ইউনিফর্ম ও ভাতা প্রদানসহ আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছে আনসার-ভিডিপি।
বাহিনীটির সূত্র জানায়, এই সমন্বিত ও নীতিনির্ধারিত নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে নির্বাচন ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জন-আস্থা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৫ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৫ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৬ ঘণ্টা আগে