
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। এতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলমকে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) পদে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
একই আদেশে আরও ১১ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এসব জেলার মধ্যে রয়েছে পঞ্চগড়, বান্দরবান, জয়পুরহাট, পাবনা, নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজার ও ফেনী।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পান মো. মাসুদ আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতির বাসভবন, শাহবাগ, প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করেন মাসুদ আলম।
বিগত অন্তর্বর্তী সরকারের সময় নানা দাবিদাওয়া নিয়ে এসব এলাকায় সড়ক অবরোধসহ বিভিন্ন ধরনের আন্দোলন হয়। এ সময় দায়িত্ব পালন করতে গিয়ে ব্যাপক আলোচনায় আসেন ডিসি মাসুদ আলম। বিসিএস (পুলিশ) ২৮তম ব্যাচের কর্মকর্তা তিনি।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে