বাংলাদেশের আকাশে আজ আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর। সারা দেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে উদ্যাপিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই ধর্মীয় অনুষ্ঠান। সেই হিসাবে এবার পবিত্র রমজান মাস শেষ হলো ২৯ দিনে।
আজ রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদে দেখা কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৈঠকে কমিটির সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।
গতকাল শনিবার বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা না গেলেও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের শাওয়ালের চাঁদ দেখা গেছে। দেশগুলোতে আজ ঈদুল ফিতর পালিত হচ্ছে। এ দিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ বাংলাদেশের কিছু গ্রামে ঈদুল ফিতর পালন করা হচ্ছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৩ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৪ ঘণ্টা আগে