
পুরোনো কোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার নামে নামকরণ না করার নীতিগত নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কেরানীগঞ্জ’ হিসেবে পুনঃনামকরণের একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে প্রধানমন্ত্রী প্রস্তাবটি অনুমোদন না করে এই নীতিগত নির্দেশনা দেন।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) জানান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সারসংক্ষেপ পাঠায়। যেখানে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কেরানীগঞ্জ’ করার অনুমোদন চাওয়া হয়। তবে প্রধানমন্ত্রী প্রস্তাবটি অনুমোদন করেননি। তিনি একটি নীতিগত নির্দেশনা দিয়ে বলেন, ‘প্রয়োজনে নতুন প্রতিষ্ঠানের নামকরণ করুন, পুরোনো নয়।’
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার অর্থ হলো—বিদ্যমান প্রতিষ্ঠানগুলো তাদের বর্তমান নামেই থাকবে। তবে ভবিষ্যতে কোনো নতুন প্রতিষ্ঠান বা উদ্যোগের ক্ষেত্রে প্রস্তাবিত নামটি বিবেচনা করা যেতে পারে।
এর আগে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর প্রসঙ্গে একটি প্রস্তাবের সারসংক্ষেপে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্য নিয়ে আলোচনার সৃষ্টি হয়। মশকনিধন কার্যক্রম পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাবের বিষয়ে তিনি মন্তব্য করেছিলেন, ‘মশকনিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশকনিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’
মশকনিধন কার্যক্রম পরিদর্শনের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন ও আরও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের জন্য ওই প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে