
দ্বৈত নাগরিকত্বের কারণে নির্বাচনে কমিশনে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা–১০ আসনের বিএনপির প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে গফুর ভূঁইয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
গফুর ভূঁইয়ার দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন একই আসনের আরেক প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি। গত ১৮ জানুয়ারি শুনানির পর গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি। প্রার্থিতা ফিরে পেতে ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন তিনি।
আদালতে গফুর ভূঁইয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং নাসির উদ্দিন আহমেদ অসীম। নুরে আলম সিদ্দিকির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন, জ্যোতির্ময় বড়ুয়া এবং এ এস এম শাহরিয়ার কবির। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন মো. ফয়জুল্লাহ।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর লক্ষ্যভিত্তিক হামলাকে ‘আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠিত বৈশ্বিক রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ সরকার। তাঁর মৃত্যুতে ইরানি জনগণের প্রতি সমবেদনাও জানিয়েছে বাংলাদেশ।
১৩ মিনিট আগে
জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণ দান থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেওয়া হয়েছে। আজ সোমবার ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এ চিঠি দেন।
২৪ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) দিদারুল আলম ও তাঁর স্ত্রী মোসা. ইসমাত আরা বেগম এবং পাবনার সাবেক পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী ফারহানা রহমানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
৪২ মিনিট আগে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব মহিবুল হকের ৪ কোটি ২০ লাখ টাকার একটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আজ সোমবার এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে