শীতের কম্বল বিতরণ কার্যক্রমে কোনো প্রার্থী যেন উপস্থিত না থাকে তা নিশ্চিত করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত নির্দেশনা রেড ক্রিসেন্টের মহাসচিবকে পাঠিয়েছেন। এর আগে কোনো ত্রাণ কার্যক্রম না নেওয়ার জন্য ইসি নির্দেশনা দিলেও শীত বিবেচনায় কম্বল বিতরণের অনুমতি চায় সোসাইটি। মানবিক দিকে বিবেচনায় সম্মতি দিলেও তা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য বলে।
একই সঙ্গে নির্দেশনায় বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিধায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ অনুসরণপূর্বক রাজনৈতিক দলীয়/স্বতন্ত্র কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত থাকতে পারবেন না।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে