
ঢাকা: ডিসি জানান, ভারতে নারী নির্যাতনের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ। ভুক্তভোগীর বাবা রাজধানীর হাতিরঝিল থানায় মানবপাচার প্রতিরোধ দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। ভুক্তভোগী এবং এ ঘটনায় গ্রেপ্তার ছয়জনকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।
পুলিশ জানায়, কিছুদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, প্রায় ২০-২২ বছর বয়সী একটি মেয়েকে বিবস্ত্র করে তিন/চার জন যুবক নির্যাতন করছে। সাইবার পেট্রোলিংয়ের অংশ হিসেবে ভিডিওটি নজরে আসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের। এরপর গতকাল বৃহস্পতিবার ছয়জনকে গ্রেপ্তার করে কেরালা রাজ্যের বেঙ্গালুরু পুলিশ। এ ঘটনায় জড়িতদের মধ্যে একজন মতিঝিলের রিফাতুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয়কে শনাক্ত করেছে বাংলাদেশের পুলিশ।
এদিকে আজ ভারতে পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টাকালে টিকটক হৃদয় গ্রুপের দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিও দেখে নিজের মেয়েকে শনাক্ত করে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর হাতিরঝিল থানায় মানবপাচারের মামলা করেছেন ভুক্তভোগীর বাবা।
আরও পড়ুন:

সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতিসহ তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্যপ্রমাণ-সংবলিত নথি চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে পাঠানোর উদ্যোগ....
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’-এর ঘটনায় ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৫ ঘণ্টা আগে