উপদেষ্টা পরিষদের বৈঠক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ‘মুজিব বর্ষ’ উদযাপনের নামে ‘মূর্তি বানিয়ে’ রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা অপচয়ের ডকুমেন্টেশন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।
আজ বৃহম্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সেখানে আরও উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।
মুজিব বর্ষকে ঘিরে দেশে রাষ্ট্রীয় স্পন্সর উন্মাদনা হয়েছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘আমরা আইএমএফের কাছে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের জন্য হাত পাতছি বেলআউট করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে, মুজিব বর্ষের নামে হাজার হাজার কোটি টাকা নষ্ট করছি কিছু ম্যুরাল ও স্ট্যাচু বানিয়ে। মুজিব বর্ষে কি ধরণের কাজ হয়েছে, কত টাকার অপচয় হয়েছে তার ডুকুমেন্টেশন করার কথা উপদেষ্টা পরিষদে এসেছে। এটা নিয়ে কাজ হবে।’
তিনি বলেন, ‘কোন কোন মন্ত্রণালয় কত কত টাকা খরচ করেছে তার তালিকা করা হবে। দেখা হবে কী কী খাতে টাকাগুলো গেছে। অনেক ক্ষেত্রে বেসরকারি কোম্পানিগুলোকে ফোর্স করা হয়েছে। ফলে কেউ মুজিব কর্ণার করেছে, কেউ মুজিবের ম্যুরাল বানাতে বাধ্য হয়েছেন। মুজিববাদকে সামনে রেখে টাকা খরচের যে একটা উন্মাদনা ছিল, কত টাকা অপচয় হয়েছে তা জানার জন্য ডকুমেন্টেশন করা হবে। এই সিদ্ধান্ত হয়েছে আজকের কেবিনেটে।’

টাকার অপচয় প্রসঙ্গে তিনি বলেন, ‘মুজিব বর্ষের নামে যা যা অপচয় হয়েছে তার একটা ডকুমেন্টেশন করা হবে। মন্ত্রণালয়গুলো সেই ডকুমেন্টেশনগুলো করবে। আমরা একটা রিপোর্ট দেখেছি সেটা যাচাই করতে পারিনি। পত্রিকাটি বলছে চার হাজার কোটি টাকা খরচ করে ১০ হাজার মূর্তি বানানো হয়েছে। আপনারা দেখেছেন কি পরিমাণে একটা অপচয় হয়েছে। একদিকে উনারা হাজার হাজার কোটি টাকা খরচ করে মূর্তি বানিয়েছে, আবার আইএমএফ-এর কাছে টাকার জন্য হাত পেতেছেন।’
মুজিববর্ষে যে সব আমলারা দায়িত্ব পালন করেছেন, তাঁদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হবে কি? এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে ডকুমেন্টেশন হোক তার পরে দেখা যাবে কি করা যায়। ডকুমেন্টেশনের পরে দেখতে পাব কী পরিমাণে অপচয় হয়েছে। এগুলো কিন্তু মানুষের, ট্যাক্স পেয়ারের টাকা। এ টাকা কীভাবে ব্যয় হলো, তা অবশ্যই আমরা দেখব। আপনারা নিশ্চয় দেখেছেন, পদ্মাসেতুতে দুটি ম্যূরালের জন্য ১১৭ কোটি টাকা ব্যয় হয়েছে, চিন্তা করা যায়!’
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানোর আগে দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০ হাজারের বেশি ম্যুরাল, ভাস্কর্য ও প্রতিকৃতি স্থাপন করে আওয়ামী লীগ সরকার। টানা ১৫ বছর ধরেই ভাস্কর্য, ম্যুরাল ও প্রতিকৃতি তৈরি করা হয় এবং এতে স্থানীয় প্রশাসন এবং অনেক সংস্থার উদ্যোগী ভূমিকা ছিল বলে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ধূমপান ও তামাকজনিত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ অধ্যাদেশ সংশোধনের জন্য উচ্চ পর্যায়ে কমিটির সিদ্ধান্তের বিষয়ে শফিকুল আলম বলেন, ‘এ কমিটির নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। ধূমপানে মানুষের স্বাস্থ্যের ক্ষতি ও ট্যাক্স আদায়ের বিষয়টি তুলে ধরেন তিনি। সবকিছু বিবেচনা করে নতুন করে আইনটা নিয়ে ভাবা হবে। নন কনভেনশনাল সোর্স তামাক শিল্প বিজ্ঞাপন করে, সেগুলো তারা দেখবেন।’
প্রয়োজনীয় ওষুধ ১১৭টি থেকে বাড়িয়ে ২৬০টি করার চিন্তাভাবনা সরকারের রয়েছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, ‘নতুন করে জরুরি প্রয়োজনীয় ওষুধের তালিকা করা যায়। আমাদের দেশের দরিদ্র মানুষেরা ওষুধের উচ্চ দামের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের প্রটেকশন দেওয়ার চিন্তার আলোকে একটা টাস্কফোর্স গঠন করা হবে। তারা স্টেকহোল্ডারদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে।’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট সফলভাবে প্রাপকের কাছে পৌঁছে দিয়ে ডাক বিভাগ তাদের দক্ষতা, দায়িত্ববোধ ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ দিয়েছে। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনের...
৪ মিনিট আগে
দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
৯ মিনিট আগে
অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে মন্ত্রী বলেন, ‘অ্যাক্রিডিটেশনের পুরো প্রক্রিয়াকে আরও বেশি প্রয়োগযোগ্য করা হবে। যদি অন্যায়ভাবে কেউ বাদ পড়ে থাকেন, তবে নীতিমালার আওতায় তাঁদের কার্ড-সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। আমরা চাই, সবকিছু প্রাতিষ্ঠানিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় চলুক।’
২৭ মিনিট আগে
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ঋণের নামে ২৩ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ৩৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৩৫ মিনিট আগে