সৌদি আরব থেকে দেশে ফেরা আউট পাস যাত্রীদের ব্যাগ কাটাছেঁড়া ও মালামাল চুরি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, বিষয়টির উৎস সৌদির অভ্যন্তরীণ প্রক্রিয়া ও আউট পাস যাত্রীদের যৌথ ব্যাগেজ ব্যবস্থাপনার জটিলতায়।
১৪ নভেম্বর সৌদি আরব থেকে আউট পাস নিয়ে ৭৮ জন বাংলাদেশি ইথিওপিয়ান এয়ারলাইনসের ET-618 ফ্লাইটে আদ্দিস আবাবা হয়ে ঢাকায় পৌঁছান। আগমনী-১ নম্বর বেল্ট থেকে ব্যাগ সংগ্রহের সময় দেখা যায়, বেশির ভাগ ব্যাগ কাটা এবং ভেতরের মালামাল অনুপস্থিত। এতে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ভিডিও ধারণসহ সংশ্লিষ্ট এয়ারলাইনস স্টাফদের ওপর চড়াও হন।
বেবিচক ও এয়ারলাইনস সূত্রে জানা যায়, সৌদিতে বিভিন্ন অপরাধ, কাগজপত্র জটিলতা বা মেয়াদোত্তীর্ণ ভিসাসহ নানা কারণে আটক ব্যক্তিদের সৌদি ইমিগ্রেশনের ব্যবস্থাপনায় আউট পাস দেওয়া হয়। এরপর তাঁদের ব্যাগ ব্যক্তিগতভাবে আলাদা রেখে নয়, বরং গড়ে মাথাপিছু প্রায় ১৫ কেজি ধরে একত্র করে এয়ারলাইনসে বুকিং করা হয়। এতে কোন ব্যাগে কার মালামাল আছে, এয়ারলাইনস তা নিশ্চিত করতে পারে না।
ইথিওপিয়ান এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়, কয়েকবারই সৌদি আরব থেকে আউট পাস যাত্রীদের ব্যাগ একই ধরনের মিসিং ও কাটাছেঁড়ার ঘটনা ঘটেছে। বিষয়টি তারা সৌদি কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
এয়ারলাইনসের দাবি, সৌদি ইমিগ্রেশন পুলিশ অনেক যাত্রীর মালামাল জব্দ করে, যার তালিকাও এয়ারলাইনসকে দেওয়া হয় না। ফলে দেশে এসে অস্থিরতা সৃষ্টি হয়।
বেবিচক বলছে, যাত্রীরা দেশের মাটিতে নেমে ব্যাগ খোলার সময় সমস্যা টের পেলেও ঘটনার উৎপত্তি মূলত সৌদির আইনগত প্রক্রিয়া ও ব্যাগেজ ব্যবস্থাপনার সীমাবদ্ধতায়। এ কারণে দেশে এসে যাত্রীদের মধ্যে ভুল-বোঝাবুঝি ও উত্তেজনা তৈরি হচ্ছে।
ঘটনা তদন্তে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছে বেবিচক।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১১ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১১ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১২ ঘণ্টা আগে