
বাংলাদেশের সম্ভাব্য নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বিএনপি। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) তারেক রহমানের পররাষ্ট্রনীতি-বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউআইওএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন বলে দাবি করছে দেশটির ভারতীয় গণমাধ্যম।
ডব্লিউআইওএন তাদের প্রতিবেদনে লিখেছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক জোরদার করার অংশ হিসেবে মোদিকে এই আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন হুমায়ুন কবির।
তিনি ডব্লিউআইওএনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে জানান, তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই ঐতিহাসিক অনুষ্ঠানের অংশ হিসেবে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমানের পররাষ্ট্রনীতির একটি অন্যতম লক্ষ্য হলো এই অঞ্চলকে প্রভাবশালী করে গড়ে তোলা। শপথ গ্রহণের প্রস্তুতির জন্য আমাদের হাতে সময় খুব কম, তবুও আমন্ত্রণের ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দিচ্ছি। এটি একটি বড় শুভেচ্ছার নিদর্শন।’
তিনি আরও বলেন, ‘কাউকে আমন্ত্রণ জানানোর অর্থ হলো তাঁর উপস্থিত থাকার বিষয়ে একটি প্রত্যাশা থাকা। এটি স্রেফ একটি সৌজন্য নয়, বরং দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার একটি বার্তা।’
তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের কূটনৈতিক লক্ষ্য সম্পর্কে হুমায়ুন কবির বলেন, নতুন সরকার আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ পথ অনুসরণ করতে চায়। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি এই অঞ্চলের জন্য একটি সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ করা সম্ভব। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এবং বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) মতো বহুপাক্ষিক মঞ্চগুলোকে আমরা কার্যকরভাবে ব্যবহার করতে চাই।’
প্রসঙ্গত, ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যায়। এরপর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে শুভেচ্ছার ঢল নামে। এর মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন। ফোনালাপে মোদি বিএনপির এই ‘অসাধারণ বিজয়ে’ তারেক রহমানকে অভিনন্দন জানান এবং একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশ গঠনে ভারতের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
হুমায়ুন কবির তাঁর সাক্ষাৎকারে ঢাকা-দিল্লি সম্পর্কের ‘রিসেট’ বা নতুন শুরুর ইঙ্গিত দিলেও ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে কিছু উদ্বেগের কথাও জানান।
কবে হচ্ছে শপথ
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ জানিয়েছেন, আগামী তিন থেকে চার দিনের মধ্যে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হতে পারে। ইতিমধ্যে ২৯৭টি আসনের গেজেট প্রকাশিত হয়েছে। আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) বা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। যদি নরেন্দ্র মোদি ব্যক্তিগতভাবে উপস্থিত হতে না পারেন, তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দিল্লির প্রতিনিধি হিসেবে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
৯ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
৯ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১০ ঘণ্টা আগে