
সরকারদলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সঙ্গে সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সংরক্ষিত নারী আসনে শপথ গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রীর সঙ্গে সংসদ সদস্যদের প্রথম আনুষ্ঠানিক সভা।
সংশ্লিষ্ট সূত্র বলছে, সংসদে গঠনমূলক ও তথ্যনির্ভর বক্তব্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এ জন্য ত্রয়োদশ সংসদের পরবর্তী অধিবেশনের আগেই বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গেছে।
সভায় অংশ নেওয়া সরকার দলের সংরক্ষিত নারী আসনের একাধিক সদস্য জানান, সভায় সরকার প্রধান নারী সংসদ সদস্যদের সংসদীয় দায়িত্ব পালন এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করার কৌশল নির্ধারণে বিশেষ গুরুত্বারোপ করেন। জাতীয় সংসদের অধিবেশনের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান।

সংসদে যেকোনো বিষয়ে গঠনমূলক ও তথ্যনির্ভর বক্তব্য দেওয়ার জন্য নিয়মিত পড়াশোনা এবং সংসদীয় কার্যক্রম গভীরভাবে পর্যালোচনা করারও পরামর্শ দেন। সংসদে নারী এমপিদের কার্যকারিতা বাড়াতে এবং দক্ষ করে তুলতে আগামী অধিবেশনের আগেই ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও সভায় জানানো হয়। এ ছাড়া এলাকাভিত্তিক উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদার করার লক্ষ্যে সরকারি দলের সংশ্লিষ্ট আসনের নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
সভার আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান বলেন, মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যেই এই সভার আয়োজন করা হয়। তিনি বলেন, ‘সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের নির্দিষ্ট কোনো নির্বাচনী এলাকা না থাকায়, তারা কোন এলাকায় কীভাবে কাজ করবেন সে বিষয়ে প্রধানমন্ত্রী সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আগামীতে আমরা মাঠে কাজ করব।’
বিএনপির এই নেতা আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে অত্যন্ত আন্তরিক। বর্তমান সরকার বৈষম্য দূরীকরণ এবং বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার যে পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে, সরকারের সেই উদ্যোগগুলো বাস্তবায়নে সহযোগী হিসেবে নারী এমপিরা অগ্রণী ও সক্রিয় ভূমিকা পালন করবেন। একই সঙ্গে দেশ ও দলকে ঐক্যবদ্ধ রাখার বিষয়েও প্রধানমন্ত্রী বিশেষ তাগিদ দিয়েছেন।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে