
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হয়েছেন কবি রেজাউদ্দিন স্টালিন। আজ রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এটি জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলমের স্বাক্ষর করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে রেজাউদ্দিন স্টালিনকে।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তীকালে গত বছর সেপ্টেম্বরে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন সৈয়দ জামিল আহমেদ। এ বছর ফেব্রুয়ারিতে তিনি পদত্যাগ ঘোষণা করলে, ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন একাডেমির সচিব মো. ওয়ারেছ হোসেন।
১৪ সেপ্টেম্বর সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই নিয়োগ দেওয়া হয়। এর এক সপ্তাহের মধ্যেই নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হলো রেজাউদ্দিন স্টালিনকে।
জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান বলেন, ‘আমরা শিল্পকলায় আছি। তাঁর জন্য অপেক্ষা করছি। মন্ত্রণালয়ে যোগদান করেছেন। সেখান থেকে এখানে আসবেন।’
কবি রেজাউদ্দিন স্টালিন জাতীয় কবিতা পরিষদের সদস্যসচিব। কবিতায় অবদানের জন্য ২০০৬ সালে তাঁকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১১ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১১ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১২ ঘণ্টা আগে