
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে স্থানীয় নাগরিকদের সঙ্গে অন্তত দুটি দেশের শিক্ষার্থীদের সংঘর্ষের পর সেখানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থলে সতর্কতার সঙ্গে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস একই সঙ্গে কিরগিজস্তানের জন্যও দায়িত্বপ্রাপ্ত। বিশকেকে সম্প্রতি বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর দূতাবাস পরিস্থিতির ওপর নজর রাখছে। দূতাবাস এ বিষয়ে কিরগিজস্তান সরকারের সঙ্গেও যোগাযোগ রাখছে।
দেশটির সরকার দূতাবাসকে জানিয়েছে, আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ বিশকেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১৩ মে বিশকেকে একটি বিশ্ববিদ্যালয়ের মিসরীয় ও পাকিস্তানি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ হয়। এতে দেশ দুটির কয়েকজন শিক্ষার্থী আহত হয়। বিদেশি শিক্ষার্থীদের কয়েকটি আবাসস্থলেও হামলা হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, একপর্যায়ে কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থীরাও এই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেদিনের সংঘর্ষের পর বিশকেকে স্থানীয় লোকজন ও বিদেশি শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ অনুবিভাগের মহাপরিচালক শাহ আহমেদ শফী আজ শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, তিনি বিশকেকে কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থী ও উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। বাংলাদেশের কোনো শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মো. নাজমুল আলমের সঙ্গে টেলিফোনে আজকের পত্রিকার কথা হয়েছে আজ সন্ধ্যায়। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিরগিজস্তানে সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
দূতাবাস এমন পরিস্থিতিতে বাংলাদেশের শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থলে সতর্কতার সঙ্গে অবস্থানের পরামর্শ দিয়েছে। জরুরি প্রয়োজনে + ৯৯৮৯৩০০০৯৭৮০ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যমে এনডিটিভির তথ্য অনুযায়ী, ভারত ও পাকিস্তান সরকারও নিজ নিজ দেশের শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৪০ মিনিট আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে