
সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক, তাঁর স্ত্রী ইলা হক ও ছেলে জিয়াউল হকের ২৯ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দিয়েছেন। দুদকের সরকারি পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান সাবেক মন্ত্রী রুহুল হক ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন।
আবেদন অনুযায়ী, রুহুল হকের ৩৯টি ব্যাংক হিসাবে থাকা ১৬ কোটি ৭৭ লাখ ৬১ হাজার ৮০ টাকা ৫৫ পয়সা, ইলা হকের দুটি ব্যাংক হিসাবে থাকা ১৭ লাখ ৩২ হাজার ৭৭৮ টাকা ২১ পয়সা ও জিয়াউল হকের ১৫টি ব্যাংক হিসাবে থাকা ১ কোটি ৯০ লাখ ৩২ হাজার ৯৬০ টাকা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়েছে, রুহুল হক ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। আরও অভিযোগ রয়েছে, তাঁরা তাঁদের ব্যাংক হিসাব থেকে শত শত কোটি টাকা লেনদেন করেছেন এবং অর্থ পাচার করেছেন। এসব অভিযোগ তদন্ত করছে দুদক।
তদন্তকালে জানা গেছে, তাঁরা তাঁদের ব্যাংক হিসাবে থাকা বিপুল পরিমাণ অর্থ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। অভিযোগ তদন্তের স্বার্থে তাঁদের অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।
উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তাঁদের এসব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৫ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৬ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৬ ঘণ্টা আগে