গত মার্চ মাসে দেশে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৩২ জন এবং আহত হয়েছেন ২ হাজার ২২১ জন। নিহতদের মধ্যে ৬৬ জন নারী ও ৯৮ জন শিশু। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়—২১৯টি ঘটনায় ২০৪ জন নিহত, যা মোট মৃত্যুর ৩৮ দশমিক ৩৪ শতাংশ।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন সংবাদমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
সড়ক দুর্ঘটনার এই প্রতিবেদন অনুযায়ী, মার্চে পথচারী নিহত হয়েছেন ৭৯ জন (১৪ দশমিক ৮৪ শতাংশ), আর যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৬ জন (১২ দশমিক ৪০ শতাংশ)। যানবাহনভিত্তিক হিসেবে মোটরসাইকেল চালক ও আরোহী ছাড়াও থ্রি-হুইলার যাত্রী ৯৪ জন, প্রাইভেটকার-মাইক্রোবাসে ৪৬ জন, বাসে ৪৫ জন এবং ট্রাক-পিকআপসহ ভারী যানবাহনে ২৮ জন নিহত হয়েছেন।
সড়কের ধরন অনুযায়ী, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে— ২৬৪টি (৪৫ দশমিক ৮৩ শতাংশ)। জাতীয় মহাসড়কে ১৭১টি (২৯ দশমিক ৬৮ শতাংশ), গ্রামীণ সড়কে ৭০টি (১২ দশমিক ১৫ শতাংশ) এবং শহরের সড়কে ৬২টি (১০ দশমিক ৭৬ শতাংশ) দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার ধরনে দেখা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার হার সবচেয়ে বেশি—২৩১টি (৪০ দশমিক ১০ শতাংশ)। এ ছাড়া মুখোমুখি সংঘর্ষে ১৬৬টি (২৮ দশমিক ৮১ শতাংশ), পথচারীকে চাপা দেওয়া ৮৬টি (১৪ দশমিক ৯৩ শতাংশ) এবং পেছন থেকে ধাক্কা ৮২টি (১৪ দশমিক ২৩ শতাংশ)।
সময়ের হিসেবে সকালে ২৩ দশমিক ২৬ শতাংশ এবং দুপুরে ২২ দশমিক ৯২ শতাংশ দুর্ঘটনা ঘটেছে। রাতেও উল্লেখযোগ্য ২১ শতাংশ দুর্ঘটনা হয়েছে।
বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে— ১২৬টি ঘটনায় নিহত ১৩৭ জন। সবচেয়ে কম সিলেট বিভাগে— ২৭টি দুর্ঘটনায় নিহত ২৬ জন। রাজধানী ঢাকায় ৪৬টি দুর্ঘটনায় ২৮ জন নিহত এবং ৬৯ জন আহত হয়েছেন।
প্রতিবেদন বিশ্লেষণে বলা হয়, ফেব্রুয়ারিতে প্রতিদিন গড়ে নিহত ছিলেন ১৫ দশমিক ৪২ জন, যা মার্চে বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক ১৬ জনে—প্রাণহানি বেড়েছে ১১ দশমিক ২৮ শতাংশ। অধিকাংশ দুর্ঘটনার জন্য অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোকে দায়ী করা হয়েছে।
সংস্থাটি বলছে, ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, অদক্ষ চালক, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইন না মানার প্রবণতা দুর্ঘটনার প্রধান কারণ।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন, পরিবহন খাতে প্রাতিষ্ঠানিক সংস্কার, আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার, দক্ষ চালক তৈরির উদ্যোগ এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়নের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।

লেবাননে ব্যাপক ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ শনিবার সকালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়। একই সঙ্গে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী দীপালির মৃত্যুর নিন্দাও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক আকবর হোসেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি স্বেচ্ছায় এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে নিজেই জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলোর বৈধতাকরণের কাজ শেষ করেছে জাতীয় সংসদ। রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ-সংক্রান্ত ও জুলাই যোদ্ধাদের দায়মুক্তিসহ ১১৩টি অধ্যাদেশকে ৮৭টি বিল পাসের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে। চারটি পৃথক বিল পাসের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশনসহ ৭টি অধ্যাদেশকে...
৬ ঘণ্টা আগে
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর মাঠপর্যায়ে পুলিশের সিদ্ধান্তহীনতা ও সমন্বয়হীনতার যে চিত্র সামনে এসেছে, তা থেকে বেরিয়ে আসতে পরিকল্পনা নিয়েছে নতুন সরকার। পুলিশকে ‘মব’ বা উচ্ছৃঙ্খল জনতার তৎপরতা মোকাবিলায় বিদেশি পুলিশের সহযোগিতায় বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে।
১৫ ঘণ্টা আগে