Ajker Patrika

জাতীয় সংসদে সরকারি ও বিরোধীদলীয় হুইপদের বৈঠক অনুষ্ঠিত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৬: ৪৫
জাতীয় সংসদে সরকারি ও বিরোধীদলীয় হুইপদের বৈঠক অনুষ্ঠিত
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলামের সঙ্গে গতকাল সংসদ ভবনে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: জাতীয় সংসদ সচিবালয়

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলামের সঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সংসদ ভবনে চিফ হুইপের অফিস কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয় পক্ষ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করেন। আলোচনায় জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল এবং অংশগ্রহণমূলক করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন মো. রফিকুল ইসলাম খান, মো. আবুল হাসনাত এবং মো. নূরুল ইসলাম।

বৈঠকে চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।’

এ সময় বিরোধীদলীয় চিফ হুইপের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকটি সংসদ প্রাণবন্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিঙ্গাপুর সফরের আগের দিন সাবেক গভর্নরের পিএস কামরুলসহ দুজনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হওয়ার দাবি ইরানি গণমাধ্যমের, ‘গুজব’ বলে উড়িয়ে দিচ্ছে ইসরায়েল

ইরান যুদ্ধ থেকে ‘প্রস্থানের পথ’ খুঁজছে ইসরায়েল

বাঁচা-মরার লড়াইয়ে সব ধ্বংসের পথ বেছে নেবে তেহরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত