গত এক সপ্তাহ ধরে ধীরে ধীরে বাড়ছে করোনা সংক্রমণ। গতকাল শুক্রবার রাতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর ফলে, দেশের মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪০০।
গতকাল সারাদিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৯ জনের মৃত্যু রেকর্ড হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রে ৪, কেরালায় ৩, রাজস্থান ও তামিলনাড়ুতে ১ জন করে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে সরকারি বিবৃতিতে।
এদিকে, উদ্বেগ বাড়াচ্ছে পশ্চিমবঙ্গের চিত্রও। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুসারে, বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৭৪৭। শুধু গত ৪৮ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৭১ জন।
চিকিৎসকদের দাবি, সংক্রমণের পিছনে অন্যতম কারণ ওমিক্রনের নতুন উপধরন এক্সএফজি, যা রাজ্যে ইতিমধ্যেই ৪৯টি কেস ধরা পড়েছে।
বিশেষজ্ঞদের মত, এই নতুন উপধরনটি অপেক্ষাকৃত সংক্রামক হলেও তার উপসর্গ সাধারণত হালকা। তবে যাঁদের আগে থেকেই শ্বাসপ্রশ্বাসজনিত বা কো–মরবিডিটি রয়েছে, তাঁদের ক্ষেত্রে রোগ জটিল হতে পারে।
সম্প্রতি ৭৪ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যুতে রাজ্যে চলতি বছরের মোট করোনাজনিত মৃত্যু পৌঁছেছে ৩ জনে।
করোনার পাশাপাশি বর্ষার শুরুতে ভাইরাল ফিভার, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গুর মতো নানা রোগের দাপট বাড়ার আশঙ্কা করছে স্বাস্থ্য দপ্তর।
তাই রাজ্য সরকারের পক্ষ থেকে জনসাধারণকে মাস্ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে, বিশেষত হাসপাতাল, বাজার ও গণপরিবহন ব্যবস্থায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবারই এক উচ্চপর্যায়ের বৈঠকে জানান, করোনা এখন এন্ডেমিক রূপে রয়ে গেছে। তবে রাজ্য প্রস্তুত। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
চিকিৎসক মহলের পরামর্শ, আতঙ্ক নয়, সতর্কতাই হোক হাতিয়ার। নিজে সুস্থ থাকুন, সমাজকেও রক্ষা করুন।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
৯ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
৯ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১০ ঘণ্টা আগে