
ভোট গ্রহণ শেষ। এবার ভোট গণনার অপেক্ষার পালা শুরু। এদিকে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ২টা পর্যন্ত ৪২ হাজার ৬৫১ ভোটকেন্দ্রের মধ্যে ৬ হাজার ৬২০ কেন্দ্রে ভোট পড়ার হার পায়নি ইসি। তিনি আরও জানান, এ সময়ের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
বিকেল চারটায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, সকাল সাড়ে সাতটা থেকে বেলা ২টা পর্যন্ত ৪২ হাজার ৬৫১ কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট কাস্ট হয়েছে। ৬ হাজার ৬২০ কেন্দ্রের ভোট পড়ার হার এখনো পায়নি ইসি।
এর আগে বেলা ১টার দিকে ইসি সচিব ব্রিফিং করে ৪২ হাজার ৬৫১ কেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের ভোট কাস্টের হার জানান। সে সময় তিনি বলেন, ওই সময়ের মধ্যে ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ। প্রায় ১০ হাজার কেন্দ্রের ভোটের হার প্রকাশ না করায় জামায়াত কমিশনে আপত্তি জানায়।
এর আগে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে তিনটি আসনের শতাধিক কেন্দ্রে ভোট বন্ধে জামায়াতের দাবি প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘ভোট বন্ধের সুযোগ আছে কি না? হতে পারে। অভিযোগ আছে। সেটা প্রমাণিত হলে...কারণ আমরা তো এখানে, তথ্য না নিয়ে বলতে পারব না। আগাম বলা উচিত নয়। আগাম বললে মানুষ বিভ্রান্ত হবেন। সে জন্য অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, সে অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবেন। এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতিতে সমস্যা নেই।’
নিজের দুটি কেন্দ্র পরিদর্শনের কথা তুলে ধরে ইসি সচিব বলেন, ‘উনারা (কেন্দ্র) বলেছিলেন, দুপুর পর্যন্ত ভোটের ফ্লো কম ছিল। আমরা ফেরার সময় ফ্লো বাড়ছে।’ কত শতাংশ ভোট আশা করেন, এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘যে শতাংশ শেষ পর্যন্ত কাস্ট হবে, ওইটাই আশা করছি।’

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে