
বাংলাদেশে ক্রোয়েশিয়ার অনারারি কনসাল নিযুক্ত হলেন কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক।
গত ২৯ মে ২০২৫ তারিখে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ তাকে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব প্রদান করেন। এরপর গত সোমবার বাংলাদেশ সরকার তাকে এক্সিকিউটর প্রদান করার মাধ্যমে বাংলাদেশ সরকার তার নিয়োগকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে ক্রোয়েশিয়ার পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নিয়োগ প্রাপ্তির প্রতিক্রিয়ায় কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক বলেন, এই নিয়োগ আমার জন্য যেমন গৌরবের, তেমনি এটি এক মহৎ দায়িত্বও। আমি প্রত্যাশা করি বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক উন্নয়নের সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারবো।
এড্রিয়াটিক সাগরের তীরে দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি মনোরম দেশ ক্রোয়েশিয়া। দেশটির রাজধানী জাগরেব, জনসংখ্যা প্রায় ৩ দশমিক ৮ মিলিয়ন। সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, সুন্দর সমুদ্রতট এবং ১ হাজারেরও বেশি দ্বীপের জন্য দেশটি বিশ্বজুড়ে পরিচিত।
২০১৩ সালে ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয় এবং ২০০৯ সালে ন্যাটোর সদস্য হয়। ২০২৩ সালে দেশটি শেনজেন জোন ও ইউরোজোনে অন্তর্ভুক্ত হয়। পর্যটনের পাশাপাশি ক্রোয়েশিয়ার অর্থনীতিতে তথ্যপ্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস ও জাহাজ নির্মাণ শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ১৯৯১ সালে যুগোস্লাভিয়া থেকে স্বাধীন হওয়ার পর দেশটি গণতন্ত্র, অর্থনীতি ও আঞ্চলিক সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
২২ মিনিট আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে