বৈশ্বিক জ্বালানি তেলের সংকটের কারণে বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময় নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে জানিয়ে আজ রোববার (৪ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে অফিস সূচি এক ঘণ্টা কমানোর সিদ্ধান্ত হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ৫ এপ্রিল থেকে রোববার থেকে বৃহস্পতিবার দেশের সব সরকারি ও বেসরকারি অফিস পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। জরুরি পরিষেবাসমূহ নূতন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা এবং ব্যাংকিং সেবা সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্ধারণের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এর মধ্যেই বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
আদালতের অফিস সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। তবে শনিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান বা কলকারখানা ও প্রতিষ্ঠানের জন্য কর্মঘণ্টা নির্ধারণের ক্ষেত্রে শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছর অর্থাৎ ২০২৫ সালে ২ হাজার ৫৩৬টি অভিযোগ অনুসন্ধান করেছে; যা দুদক প্রতিষ্ঠার পর এক বছরে সর্বোচ্চ। এ ছাড়া মামলা দায়ের, অভিযোগপত্র দাখিল এবং সম্পদ জব্দ করার ক্ষেত্রেও গত বছর রেকর্ড গড়েছে কমিশন।
২ ঘণ্টা আগে
পাঁচ জেলায় অবৈধভাবে মজুত করা ৪০ হাজার ৭৫০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। জ্বালানি মজুত করে সংকট সৃষ্টির অপরাধে দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে আরেক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর বিরুদ্ধে মামলাও করা হয়েছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২ জন।
৫ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুনে পুড়ে হতাহতের পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার।
৫ ঘণ্টা আগে