
বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই তথ্য জানানো হয়। আজ শুক্রবার সকালে ব্যাংককের সাংগ্রি-লা হোটেলে এই শীর্ষ সম্মেলন শুরু হয়।
পেজে বলা হয়, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিমসটেকের অন্যান্য নেতারা থাইল্যান্ডের ব্যাংককে আজ শুক্রবার ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের আগে মিয়ানমার ও থাইল্যান্ডে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য এক মিনিটের নীরবতা পালন করেন।’
এর আগে, গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে আজ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই হবে অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম বৈঠক। শফিকুল আলম বাসসকে জানান, বাংলাদেশ ও ভারতের সরকারপ্রধানের মধ্যে আগামীকাল বৈঠক হবে। শফিকুল আলম জানান, ব্যাংককে আজ বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তাঁরা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।
বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় একটি সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঢাকা অনুরোধ করায় বৈঠকটি ‘আলোচনার পর্যায়ে’ রয়েছে। ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, এ দুই নেতা আজ শুক্রবার বিকেলে শীর্ষ সম্মেলন শেষ হওয়ার পরপরই বৈঠক করবেন।
এর আগে, ২০২২ সালে কলম্বোয় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে নেতারা বিমসটেক সনদ গ্রহণ করেন। এই সনদ এটিকে একটি গোষ্ঠী থেকে একটি আঞ্চলিক সংস্থায় রূপান্তরিত করার প্রক্রিয়া সম্পন্ন করে। সার্ক এখন ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো কূটনৈতিক সম্পৃক্ততা না থাকায় অকার্যকর হয়ে পড়েছে, ভারতীয় সরকার আঞ্চলিক বাণিজ্য, সংযোগ ও নিরাপত্তার বিকল্প হিসেবে বিমসটেককে উৎসাহিত করছে। কলম্বো শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় মোদি পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে একটি বিমসটেক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)-এর জন্য চলমান আলোচনা দ্রুত করার আহ্বান জানিয়েছিলেন।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৫ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৫ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৬ ঘণ্টা আগে