
ইরাকে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস বাগদাদ। ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দূতাবাস থেকে এ জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে ইরাকে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে এবং নিজ নিজ বাসা অথবা নিরাপদ স্থানে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে।
এতে আরও বলা হয়, স্থানীয় পরিস্থিতি বিবেচনায় সবাইকে ইরাকি আইন মেনে চলতে হবে এবং ইরাক সরকারের নির্দেশনা ও বিবৃতি অনুসরণ করতে হবে।
জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের হটলাইন +9647827883680 (হোয়াটসঅ্যাপ) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া mission.baghdad@mofa.gov.bd ই-মেইলেও যোগাযোগ করা যাবে বলে জানিয়েছে দূতাবাস।
দূতাবাস জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
৯ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
৯ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১০ ঘণ্টা আগে