
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই অধিবেশনে অংশ নিতে আসা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। গতকাল মঙ্গলবার অধিবেশনের একটি পর্বের ফাঁকে তাঁদের এই সাক্ষাৎ হয়।
এর আগে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সোয়া ৮টার দিকে ড. মুহাম্মদ ইউনূসকে বহনকারী বিমানটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী ওই দিন বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা) জাতিসংঘ সদর দপ্তরে ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক হয়।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইউনূস একই সময়ে নিউইয়র্কে অবস্থান না করায় এবার তাঁদের মধ্যে বৈঠক হয়নি। তবে ড. ইউনূস সেখানে পৌঁছানোর আগেই পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়েছে।
এ ছাড়া নেদারল্যান্ডস ও নেপালের সরকারপ্রধান, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীসহ অনেকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি বাংলাদেশ নিউইয়র্কে রোহিঙ্গা বিষয়ে একটি আলোচনার আয়োজন করেছে। ইউনূস এই আলোচনায় যোগ দেবেন।
প্রধান উপদেষ্টা আগামী ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন। সেদিনই তিনি ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়বেন।
এর আগে সোমবার ভোরে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন ড. মুহাম্মদ ইউনূস। সরকারি প্রতিনিধিদল, নিরাপত্তা, প্রটোকল, গণমাধ্যমসহ সব মিলিয়ে এবার ৫৬ জন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়েছেন।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৫ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৬ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৬ ঘণ্টা আগে