নরসিংদীতে চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) নামের এক যুবককে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
আজ রোববার (২৫ জানুয়ারি) সংগঠনটি এক বিবৃতিতে এ কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার গভীর রাতে নরসিংদী শহরের পুলিশ লাইনস এলাকার খানাবাড়ি মসজিদ মার্কেটের একটি ওয়ার্কশপে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত চঞ্চল চন্দ্র ভৌমিক কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন চন্দ্র ভৌমিকের ছেলে। তিনি ওই ওয়ার্কশপে কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের বরাতে এমএসএফ জানিয়েছে, প্রতিদিনের মতো গত শুক্রবার রাতেও কাজ শেষে ক্লান্ত হয়ে চঞ্চল দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে দোকানের সাটারের নিচে আগুন ধরিয়ে দেয়। দোকানের ভেতরে পেট্রল ও মবিলজাতীয় দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং চঞ্চল অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা যায়, কয়েকজন ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দোকানের সাটারে আগুন দিচ্ছেন।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন মনে করে, এ ধরনের নৃশংস ও সহিংস ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করছে। সংগঠনটি এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে জড়িত সব অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৩ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৩ ঘণ্টা আগে