ঈদের আগেই কর্মসূচির উদ্বোধন

বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে আসন্ন ঈদুল ফিতরের আগেই খাল খনন কর্মসূচি শুরু করবে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বড়রামপুরে সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে ৬৩ জেলায় মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যরা এই কর্মসূচির উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সচিবালয়ে দেশব্যাপী নদী-নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নে আন্তমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় ঈদের আগেই প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি উদ্বোধন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোল উপজেলার বড়রামপুরে সাহাপাড়া খাল উদ্বোধন করবেন। একই সঙ্গে ৬৩ জেলায় মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যরা খাল খনন উদ্বোধন করবেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।
সভায় পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি; পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন উপস্থিত ছিলেন।
মির্জা আব্বাস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন করে মানুষের হৃদয় জয় করেছিলেন। খাল খননকে তিনি বিপ্লবে রূপ দিয়েছিলেন। খাল খনন কর্মসূচিকে বেগবান করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী বলেন, দীর্ঘদিন খাল খনন না থাকায় এবং দেশব্যাপী সেচব্যবস্থায় অভাব ও জলাবদ্ধতায় জনদুর্ভোগ বেড়েছে। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার জনকল্যাণে সরকার প্রয়োজনীয় সকল কিছু করবে। খাল খনন কর্মসূচি দৃশ্যমান ও কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ওয়েব ডেভেলপার প্রতিষ্ঠান সফট বিডি ভারতের পরিবেশ মন্ত্রণালয়ের ওয়েবসাইট নকল করে সরকারি ওয়েবসাইট জাতীয় তথ্য বাতায়ন তৈরি করেছিল বলে অভিযোগ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তথ্য বাতায়নের সোর্স কোডের মধ্যে পর্নো সাইটের লিঙ্ক পাওয়া গিয়েছিল বলেও জানিয়েছেন তিনি
৪ ঘণ্টা আগে
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র।
৪ ঘণ্টা আগে
সরকার এ বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে মনোনীত করেছে। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। পুরস্কার বিজয়ী সবাই চেনা মুখ। তাঁদের মধ্যে একজন মাহেরীন চৌধুরী।
৪ ঘণ্টা আগে
দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।
৬ ঘণ্টা আগে