
অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ‘ক্যানসারে আক্রান্ত’ উপদেষ্টা নূরজাহান বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার বিষয়টি ‘মানবিক জায়গা’ থেকে দেখা উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সচিবালয়ে আজ মঙ্গলবার ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট (দ্বিতীয় পর্যায়) শীর্ষক’ প্রকল্পের আওতায় নবনির্মিত তিনটি নগর মাতৃসদন কেন্দ্র ও আটটি নগর স্বাস্থ্যকেন্দ্র ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
চিকিৎসার জন্য গতকাল সোমবার রাতে সিঙ্গাপুরে গেছেন স্বাস্থ্য উপদেষ্টা। আগামী বুধবার তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
স্বাস্থ্য উপদেষ্টার সিঙ্গাপুরে যাওয়া নিয়ে এক প্রশ্নে আজ স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘আমি যত দূর জানি, নূরজাহান আপা ক্যানসারে আক্রান্ত। সিঙ্গাপুরে উনার চিকিৎসা এখন হচ্ছে, এমন নয়। অনেক দিন আগে থেকেই উনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে আসছেন।
‘আপনি যদি ক্যানসার আক্রান্ত হন, উপদেষ্টা হওয়ার পর চিকিৎসার জায়গাটা বা হাসপাতালটা পরিবর্তন করে আরেক জায়গায় করতে পারবেন না। এটা মানবিক বিষয়। এটা মানবিক জায়গা থেকেই দেখা উচিত।’
দেশের চিকিৎসাব্যবস্থা উন্নয়নে অন্তর্বর্তী সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলে জানান আসিফ মাহমুদ।
তিনি বলেন, ‘আমি মনে করি, এটা আমাদের সবার দায়িত্ব–যাঁরা নীতিনির্ধারণী জায়গায় থাকেন। দেশের চিকিৎসাব্যবস্থাকে এমন জায়গায় নিয়ে যাওয়া, যাতে দুরারোগ্য রোগের চিকিৎসা দেশে পেতে পারি। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছে।
‘চিকিৎসার ক্ষেত্রে আমরা একটি দেশের ওপর খুব বেশি নির্ভরশীল ছিলাম। সেই জায়গা থেকে আমাদের দেশে চীনের সহযোগিতায় কয়েকটি হাসপাতাল করার ব্যাপারে কমিটমেন্ট এসেছে। এই কাজগুলো হয়ে গেলে আমরা মনে করি বাংলাদেশ স্বাস্থ্য খাতে আত্মনির্ভরশীল হবে।’

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৩ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৪ ঘণ্টা আগে