
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ধানের শীষের প্রতীকে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে। অন্যদিকে ভোটের হারে দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট।
আজ রোববার নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। এর মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি, জামায়াত ৬৮, এনসিপি ৬, বাংলাদেশ খেলাফত মজলিস ২, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) একটি করে আসনে বিজয়ী হয়।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয় সাতটি আসনে। আদালতের নিষেধাজ্ঞা থাকায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা করেনি ইসি। আসনগুলোতে বিএনপি প্রার্থীর বেশি ভোট পেয়েছে
বিএনপি জোট
নির্বাচনে বিএনপি জোট থেকে গণঅধিকার পরিষদ (ট্রাক), গণসংহতি আন্দোলন (মাথাল), বিজেপি (গরুর গাড়ি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি (কোদাল) ও জমিয়তে উলামায়ে ইসলাম (খেজুরগাছ) প্রতীকে নির্বাচন করেছিল।
এর মধ্যে খেজুরগাছ চারটি আসনে নির্বাচন করে পায় শূন্য দশমিক ৪৭ শতাংশ ভোট, গরুর গাড়ি শূন্য দশমিক ১৪, ট্রাক শূন্য দশমিক ৩৩, মাথাল প্রতীক শূন্য দশমিক ১৪ শতাংশ এবং কোদাল শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ ভোট পেয়েছে। জোটের আরেক শরিক এনডিএম ৮ আসনে নির্বাচন করে শূন্য শতাংশ ভোট পেয়েছে। ববি হাজ্জাজ দলটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করে। এ জোটে বিএনপি ছাড়া কোনো দলই ১ শতাংশের কোটা পার করতে পারেনি। এ জোট মোট ভোট পেয়েছে ৫১ দশমিক শূন্য ৯ শতাংশ ভোট।
জামায়াতে ইসলামী জোট
এদিকে, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে জামায়াত (দাঁড়িপাল্লা), এনসিপি (শাপলা কলি), বাংলাদেশ খেলাফত মজলিস (রিকশা), খেলাফত মজলিস (দেয়াল ঘড়ি), এলডিপি (ছাতা), এবি পার্টি (ঈগল), লেবার পার্টি (আনারস), বাংলাদেশ খেলাফত আন্দোলন (বটগাছ), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি (বই), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) (ফুলকপি) প্রতীকে নির্বাচন করে।
এর মধ্যে এনসিপি ৩ দশমিক শূন্য ৫ শতাংশ, ঈগল শূন্য দশমিক ২৮, দেয়াল ঘড়ি শূন্য দশমিক ৭৬, বটগাছ প্রতীক শূন্য দশমিক শূন্য ১, বিডিপি শূন্য দশমিক ১৭, আনারস শূন্য দশমিক শূন্য ১, বই শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ এবং ছাতা শূন্য দশমিক ৩৫ শতাংশ ভোট পেয়েছে। জামায়াত জোট এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস ছাড়া বাকি দলগুলো ১ শতাংশের কম ভোট পেয়েছে। জামায়াতের নেতৃত্বধীন ১১ দলীয় জোট ৩৮ দশমিক ৫২ শতাংশ ভোট পেয়েছে।
আর বাংলাদেশ খেলাফত মজলিস ৩৪ আসনে রিকশা প্রতীকে কোনো আসন না পেলেও ২ দশমিক শূন্য ৯ শতাংশ ভোট পেয়েছে। ২৭৪ স্বতন্ত্র সংসদ সদস্যদের ৫ দশমিক ৭৯ শতাংশ মানুষ ভোট দিয়েছে।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নবনির্বাচিত সরকার আগামী মঙ্গলবার শপথ নিতে যাচ্ছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৫ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৫ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৬ ঘণ্টা আগে