গত মে মাসে দেশের সীমান্ত এলাকা ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১৭৭ কোটি ৭৯ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে স্বর্ণ, রুপা, শাড়ি, তৈরি পোশাক, কসমেটিকস, আতশবাজি, কাঠ, চা-পাতা, মোবাইল ফোন ও যন্ত্রাংশ, ইলেকট্রনিকস পণ্য, জিরা, চিনি, বিভিন্ন খাদ্যসামগ্রী, রসুন, কয়লা, পাথর, কীটনাশক, চকলেট, গরু-মহিষসহ বিভিন্ন যানবাহন।
এ ছাড়া অভিযানে একটি পিস্তল, একটি রাইফেল, দুটি ম্যাগাজিন, ২৫৮ রাউন্ড গোলাবারুদ, একটি রকেট লঞ্চার এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানায়, গত মাসে বিপুল পরিমাণ মাদকও জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৬ লাখ ৪৯ হাজার ৯৫২টি ইয়াবা, প্রায় ৪ কেজি আইস, ২৬০ গ্রাম কোকেন, ৩৩৭ গ্রাম হেরোইন, ২ হাজার ৮০৭ বোতল ফেনসিডিল, ৮ হাজার ৬০৫ বোতল বিদেশি মদ, ২ হাজার ৩৭টি ক্যান বিয়ার, প্রায় ১ হাজার ৭৫২ কেজি গাঁজা, ২ লাখ ৮৫ হাজার ২৬৩ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩ লাখ ৩৫ হাজার ৭২৯টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন এবং ৫ লাখ ৫৮ হাজার ৫৯ বোতল বিভিন্ন ধরনের সিরাপ।
চোরাচালান ও মাদক পাচারের অভিযোগে মে মাসে ১৮৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৯২ জন বাংলাদেশি, ৬ জন ভারতীয় এবং ৩৯২ জন মিয়ানমারের নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি বলছে, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে