
কোভিড চিকিৎসায় মার্কিন কোম্পানি ফাইজারের মুখে খাওয়ার ওষুধ তৈরির অনুমোদন পেল বেক্সিমকো ফার্মা।
আজ শনিবার কোম্পানিটির পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের একমাত্র কোম্পানি হিসেবে কোভিড-১৯ মোকাবিলায় মার্কিন কোম্পানি ফাইজারের মুখে খাওয়ার ওষুধ তৈরির সাব-লাইসেন্স পেয়েছে বেক্সিমকো ফার্মা। জাতিসংঘ সমর্থিত সংস্থা মেডিসিন পেটেন্ট পুলের (এমপিপি) পক্ষ থেকে সাব-লাইসেন্স পেয়েছে প্রতিষ্ঠানটি। প্যাক্সলোভিড ব্র্যান্ড নামের ওষুধটি মূলত দুটি অ্যান্টি ভাইরাল ড্রাগ নির্মাট্রেলভির এবং রিটোনাভিরের সংমিশ্রণ।
নির্মাট্রেলভির করোনার প্রতিলিপি তৈরির জন্য প্রয়োজনীয় এনজাইমকে বাধা দেয়। নির্মাট্রেলভিরের জন্য বুস্টিং এজেন্ট হিসেবে কাজ করে রিটোনাভির।
প্রাপ্ত বয়স্কদের গুরুতর কোভিড রোগীদের জন্য প্যাক্সলোভিড ওষুধটি গত ডিসেম্বরে জরুরি ব্যবহারের অনুমোদন দেয় মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
চুক্তি অনুযায়ী, সফল প্রযুক্তি স্থানান্তর এবং নিয়ন্ত্রক সংস্থা থেকে উৎপাদনের অনুমোদনের পর বাংলাদেশে ওষুধটি তৈরি করবে বেক্সিমকো ফার্মা।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে এমএসডি এবং রিজব্যাক বায়োথেরাপিউটিক্সের তৈরি আরেকটি কোভিড-১৯ ওষুধ মলনুপিরাভির তৈরি করার জন্য বেক্সিমকো ফার্মকে সাব-লাইসেন্স দেয় এমপিপি।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এ ব্যাপারে বলেন, ‘গত জানুয়ারিতে মলনুপিরাভির উৎপাদনের জন্য প্রাপ্ত লাইসেন্সের ধারাবাহিকতায়, এমপিপি কোভিড-১৯ মোকাবিলায় যুগান্তকারী ওষুধ ফাইজারের মুখে খাওয়ার বড়ির জেনেরিক সংস্করণ উৎপাদনে বেক্সিমকো ফার্মাকে সাব-লাইসেন্স দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।’

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২৭ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪২ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে