
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউশন টিমে ভিন্ন দুটি পদে নিয়োগ পেয়েছেন দুই ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী—ব্যারিস্টার আফজাল জামী সৈয়দ আলী ও ব্যারিস্টার মুহাম্মদ সাইফ উদ্দিন খালেদ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) আইসিটির প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আফজাল জামী সৈয়দ আলী ইংল্যান্ডের ইনার টেম্পল থেকে ২০১১ সালে বারে অন্তর্ভুক্ত হন। তিনি আর্থিক জালিয়াতি, সংগঠিত অপরাধ ও ইমিগ্রেশন আইনে বিশেষজ্ঞ। যুক্তরাজ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলায় জুনিয়র কাউন্সেল হিসেবে কাজ করেছেন।
তিনি ইমিগ্রেশন ট্রাইব্যুনালেও দীর্ঘদিন কাজ করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে তিনি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনকে আইনগত পরামর্শ দিয়েছেন এবং ওএসসিই/ওডিআইএইচআরের ডেটাবেইস তৈরিতে আইন বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি ইউরোপীয় ইউনিয়নে আইন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন এবং ইউএনএইচসিআর ও আইসিআরসি প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক সশস্ত্র সংঘাত আইন বিষয়ে দক্ষতা অর্জন করেছেন। বর্তমানে তিনি লন্ডনের ‘৩৩ বেডফোর্ড রো ল চেম্বারে’ ব্যারিস্টার হিসেবে কর্মরত এবং সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য।
সর্বশেষ আইসিটিতে তিনি প্রধান প্রসিকিউটরের বিশেষ প্রসিকিউটরিয়াল উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন।
অপর দিকে ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ বর্তমানে লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার এবং স্থানীয়ভাবে নির্বাচিত কাউন্সিলর। তিনি লন্ডনের পারিবারিক, ইমিগ্রেশন ও অন্যান্য আইনি বিষয়ে পেশাগতভাবে কাজ করেন এবং বার স্ট্যান্ডার্ডস বোর্ডের রেজিস্টারে নিবন্ধিত।
শিক্ষাজীবনে তিনি বাকিংহাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (১৯৯১), অ্যাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে মানবাধিকার আইনে এলএলএম (১৯৯৩) এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম (১৯৯৫) ডিগ্রি অর্জন করেন।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন দলের গ্লোবাল অ্যাম্বাসেডর (আন্তর্জাতিক মুখপাত্র) হিসেবে এক বছরের জন্য অবৈতনিক ভিত্তিতে নিয়োগ দিয়েছে।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে