ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের আয়কর বিবরণী ও নির্বাচনী ব্যয়ের তথ্য চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। আজ বুধবার বিষয়টি জানিয়েছেন ইসির একাধিক কর্মকর্তা।
ইসির কর্মকর্তারা জানান, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার ১৭ মে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এই চিঠি দেন। চিঠিটি ইসির উপসচিব মো. মনির হোসেন আজ (বুধবার) পেয়েছেন।
ইসিকে দেওয়া চিঠিতে সুজন বলেছে, ‘নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কিছু প্রার্থীর আয়কর রিটার্নের তথ্য দেওয়া হয়েছে, যা আমরা পেয়েছি। গবেষণার কাজের জন্য অবশিষ্ট প্রার্থীদের আয়কর রিটার্ন এবং সব প্রার্থীর নির্বাচনী ব্যয়ের তথ্য পেতে আপনার সহযোগিতা প্রত্যাশা করছি।’
চিঠিতে আরও বলা হয়, সুজন নির্বাচন বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণাধর্মী কার্যক্রম পরিচালনা করছে। ২০০৮ সাল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য ও তথ্যের বিশ্লেষণ সুজনের ওয়েবসাইটে সন্নিবেশিত আছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১২-এর ৩-খ, ৪৪-এর ক-ক-২ ধারা অনুযায়ী, মনোনয়নপত্রের সঙ্গে সর্বশেষ করবর্ষের আয়কর রিটার্নের অনুলিপি জমা দেওয়া বাধ্যতামূলক।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে