
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে গড়ে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে এই হার চূড়ান্ত নয়, বাড়তে পারে বলে জানিয়েছেন। আজ রোববার (৭ জানুয়ারি) বিকেলে ভোট গ্রহণ শেষে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, ‘এখনো নিশ্চিত করে ভোট কাস্টের পারসেন্টেজের বিষয়টা বলা যাচ্ছে না। এমনিতে আমরা যেটা পেয়েছি ৪০ শতাংশের মতো ন্যাশনাল ওয়ারি। তারপরে ড্যাশবোর্ডে ১০০% ইয়েটা (ভোটের হার) আসেনি। এন্ট্রি হয়নি। তারপরও বিষয়টা ব্যত্যয় হতে পারে। তারপর এটাকে গুন করতে হবে ওই বিভাজক দিয়ে।
‘৪০% যে ফলাফলটা এসেছে, এটি এখন পর্যন্ত নির্ভরযোগ্য। তবে এটা কিছুটা ব্যত্যয় হতে পারে, আরও তথ্য আসার পরে। এই পার্সেন্টেজ বাড়তেও পারে আবার নাও পারে।’
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবসহ অন্য কমিশনারেরা উপস্থিত ছিলেন।
আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এরই মধ্যে ভোট গণনা শুরু হয়েছে। তবে বেশির ভাগ কেন্দ্রে নৌকা ছাড়া অন্য দলের এজেন্ট না থাকার খবর সকাল থেকেই পাওয়া গেছে।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে