
জাতীয় সংসদের অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতির কারণে অসন্তোষ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই। এমপিরা তাঁদের এলাকার কথা বলেন, মন্ত্রীদের শোনা উচিত। জবাবে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, সংসদে অনুপস্থিত থাকা মন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে আছেন।
সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে এমন কথা বলেন স্পিকার ও ডেপুটি স্পিকার। এর আগে সোমবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও সড়ক পরিবহনমন্ত্রী দেরিতে আসায় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে জরুরি জনগুরুত্বপূর্ণ দুটি নোটিশ নির্ধারিত সময়ে উপস্থাপন করে নিষ্পত্তি করা হয়।
এরপর মাগরিবের বিরতির প্রায় ২০ মিনিট আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিতে নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নাম ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি লুৎফুজ্জামান বাবরকে বক্তব্য দেওয়ার জন্য ১০ মিনিট সময় দেন। এ সময় বাবর বলেন, ‘আমি তো আজকে বক্তব্য দেওয়ার জন্য সময় চাইনি।’
পরে চিফ হুইপ নূরুল ইসলামের উদ্দেশে স্পিকার একটি তালিকা দেখিয়ে বলেন, ‘তালিকা তো আপনারাই দেন। প্রথমে ছাপানো, পরে হাতে লেখা। কিন্তু বক্তা তো পাওয়া যায় না।’
তখন চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, ‘আজকে যাঁদের তালিকা দিয়েছি, সবার সঙ্গে কমবেশি কথা হয়েছে। হুইপরা সবার সঙ্গে কথা বলেছেন। কথা বলেই তালিকা দেওয়া হয়েছে। এ বিষয়ে সবাই অবগত। একটা সমস্যা হচ্ছে—আজকে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত নেই। প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী সংসদের প্রাণ। সবাই তাঁকে বক্তব্য শোনাতে চান। এ জন্য আমরা অনেক বক্তা পাই না। বাবর সাহেবের সঙ্গে মনে হয় আমাদের হুইপ নুরুদ্দিন সাহেব (মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু) কথা বলেছেন, কথা বলেই নামটা দেওয়া হয়েছে।’
চিফ হুইপ সংসদ সদস্যদের বক্তব্য দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, ‘বক্তাদের বক্তব্য প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব; যাতে তিনি (প্রধানমন্ত্রী) শুনতে পান, কী বলেছেন আপনারা।’
পরে লুৎফুজ্জামান বাবরের উদ্দেশে স্পিকার বলেন, ‘আপনি আজকে বলতে চাচ্ছেন না?’ জবাবে বাবর বলেন, ‘আমি বলতে চাচ্ছি না, এ কথাটাও সঠিক না। মাননীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সঙ্গে এ ব্যাপারে কোনো কথাই হয়নি।’
পরে চিফ হুইপের উদ্দেশে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘প্রথম সারিতে মাত্র তিনজন মন্ত্রীকে দেখতে পাচ্ছি। অনেক সদস্য তাদের এলাকার কথা বলে, এগুলো মন্ত্রীদের শোনা প্রয়োজন। আপনি আমাদের পক্ষ থেকে মন্ত্রীদের অনুরোধ করবেন, তাঁরা যেন সংসদে এসে সংসদ সদস্যদের কথাবার্তা শোনেন।’ এ সময় বিরোধী দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে সমর্থন জানান।
তখন ফ্লোর নিয়ে চিফ হুইপ বলেন, ‘আজকে এখানে মন্ত্রীদের না থাকার কারণ সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে আছেন। যে কয়েকজন নেই, তাঁরা ওখানে আছেন এবং রাষ্ট্রীয় কাজে আছেন। অন্যদিকে দ্বিতীয়, তৃতীয় সারিতে মন্ত্রীরা কমবেশি উপস্থিত আছেন, প্রায় ৩০ জনের মতো মন্ত্রী এখন উপস্থিত আছেন। মাননীয় স্পিকার আপনার বক্তব্য তাঁদের কাছে পৌঁছে দেব। আমি গুনেছি ৩০ জনের বেশি আছে। তাঁরা শুনতে চান, শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’
পরে স্পিকার বলেন, ‘অধিকাংশই (এমপি) স্বাস্থ্যমন্ত্রী, যোগাযোগমন্ত্রীর কথা বলে, তাদের রাস্তাঘাট, হাসপাতালগুলোর বেহাল অবস্থার কথা বলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংসদে অধিবেশনে যোগ দেওয়া। এর চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নেই।’

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে