সরকার পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের অন্যতম পূর্বশর্ত হিসেবে সংসদ সদস্য ও সরকারি দায়িত্বপ্রাপ্ত সবার আয়-ব্যয় ও সম্পদবিবরণী ওয়েবসাইটে প্রকাশ করার জোর দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ বুধবার এক বিবৃতিতে সংস্থাটি এ দাবি জানায়।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকার ও জাতীয় সংসদের দুর্নীতিবিরোধী প্রত্যয়ের প্রথম পদক্ষেপ হিসেবে জুলাই সনদের সম্পূর্ণ দ্বিমতহীন ৭৪ ধারা অনুযায়ী দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে সব জনপ্রতিনিধির নিজ ও পরিবারের সদস্যদের আয়-ব্যয় ও সম্পদবিবরণী দাখিল এবং তা বার্ষিক ভিত্তিতে হালনাগাদ করে অবিলম্বে ওয়েবসাইটে প্রকাশের চর্চা নিশ্চিত করতে হবে।
ড. ইফতেখারুজ্জামান বলেন, এই বাধ্যবাধকতা শুধু জনপ্রতিনিধিদের মধ্যেই সীমাবদ্ধ না রেখে সব খাত ও পর্যায়ের সরকারি কর্মচারী এবং রাষ্ট্রীয়ভাবে বেতন-ভাতাপ্রাপ্ত অন্যান্য জনবলের ক্ষেত্রেও প্রযোজ্য করতে হবে।
শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট-সুবিধা গ্রহণ না করার ঘোষণাকে সময়োপযোগী ও আশা জাগানিয়া উল্লেখ করে সাধুবাদ জানিয়েছে টিআইবি। সংস্থাটি মনে করে, এ ঘোষণার মাধ্যমে দীর্ঘদিনের কর্তৃত্ববাদী ও বৈষম্যমূলক রাষ্ট্র পরিচালনার চর্চা থেকে সরে আসার একটি গুরুত্বপূর্ণ সূচনা হয়েছে।
একই সঙ্গে রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখা, নির্বাচনী ইশতেহার, জুলাই সনদ ও দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে একটি সমন্বিত জাতীয় দুর্নীতিবিরোধী কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন পরিকল্পনা নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা যেন ভুলে না যাই যে, জুলাই অভ্যুত্থান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণরায়ের মৌলিক অভিষ্ট ছিল একটি জনকল্যাণমূলক, সুশাসিত, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা। বিপুল জনরায় নিয়ে সদ্য ক্ষমতাসীন জোট যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক অঙ্গীকার করেছে, তা বাস্তবায়নের অপরিহার্য পূর্বশর্ত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ।’
টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, সর্বোচ্চ পর্যায়ে সদিচ্ছা থাকলেও কার্যকরভাবে দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ছাড়া সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব নয়। অন্যথায় উন্নয়ন প্রকল্প ও ক্রয় খাতসহ বিভিন্ন সরকারি উদ্যোগ বাস্তবায়নের প্রক্রিয়ায় ক্ষমতার অপব্যবহার, স্বার্থের দ্বন্দ্ব, দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি, প্রাতিষ্ঠানিক দলীয়করণ, ঘুষ, অবৈধ লেনদেন, কর ফাঁকি ও অর্থ পাচারের ঝুঁকি বাড়বে।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট-সুবিধা গ্রহণ না করার ঘোষণা জুলাই গণ-অভ্যুত্থানের বৈষম্যবিরোধী চেতনায় রাষ্ট্র পরিচালনার প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। এতে দুর্নীতি নিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিতের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণে নবগঠিত সরকারের প্রতি জনমনে প্রত্যাশা সৃষ্টি হয়েছে।
ড. ইফতেখারুজ্জামান আশা প্রকাশ করেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারে দুর্নীতির লাগাম টেনে ধরতে পদ্ধতিগত ও আইনি সংস্কারের যে অঙ্গীকার করা হয়েছে, তা যেন কার্যকরভাবে বাস্তবায়িত হয়। এ ক্ষেত্রে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার রোধে প্রয়োজনীয় সংশোধন আনার পাশাপাশি জাতীয় দুর্নীতিবিরোধী কৌশল প্রণয়নে সরকার, সংসদে প্রতিনিধিত্বকারী ও সংসদের বাইরের রাজনৈতিক দল, রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সর্বোপরি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
৯ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
৯ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১০ ঘণ্টা আগে