বৈশ্বিক পাসপোর্ট সূচকে তলানির দিকে অবস্থান করছে বাংলাদেশ। হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত দ্য হেনলি পাসপোর্ট ইনডেক্স: ২০২৪ গ্লোবাল র্যাঙ্কিং অনুসারে, বিশ্বের ১৯৯টি পাসপোর্টের মধ্যে বাংলাদেশের অবস্থান তলানির দিক থেকে ৭ নম্বরে। এই তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে অবস্থান করছে ফিলিস্তিনি অঞ্চল। মোট ১০৩টি অবস্থানের এই তালিকায় স্থান দেওয়া হয়েছে ১৯৯টি দেশ ও অঞ্চলকে।
হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত তালিকা অনুসারে, মূলত সংশ্লিষ্ট দেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়াই সবচেয়ে বেশি দেশ বা গন্তব্যে যাওয়ার সক্ষমতা বিবেচনা নিয়ে এই তালিকা করা হয়েছে। সেই বিবেচনায় এই তালিকার শীর্ষে অবস্থান করছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্ট দিয়ে ১৯৫টি দেশ বা অঞ্চলে ভিসা-মুক্তভাবে প্রবেশ করা যাবে।
এই তালিকার দ্বিতীয় অবস্থানে আছে পাঁচটি দেশ। দেশগুলো হলো—ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও স্পেন। এই দেশগুলোর পাসপোর্ট দিয়ে ভিসা-মুক্তভাবে প্রবেশ করা যাবে ১৯২টি দেশে। তালিকার তৃতীয় স্থানে আছে মোট সাতটি দেশ। সেগুলো হলো—অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও সুইডেন। এই দেশগুলোর পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া প্রবেশ করা যাবে ১৯১টি দেশে।
হেনলি পাসপোর্ট ইনডেক্স: ২০২৪ অনুসারে তালিকার চতুর্থ স্থানে আছে ছয়টি দেশ। এসব দেশের নাগরিকেরা ভিসা ছাড়াই ১৯০টি দেশে প্রবেশ করতে পারবেন। দেশগুলো হলো—বেলজিয়াম, ডেনমার্ক, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য। পঞ্চম অবস্থানে থাকা দুটি দেশ হলো—অস্ট্রেলিয়া ও পর্তুগাল। এ দুই দেশের পাসপোর্ট দিয়ে প্রবেশ করা যাবে ১৮৯টি দেশে।
বিপরীতে তালিকার ৯৭তম অবস্থানে আছে বাংলাদেশ। একই সঙ্গে ফিলিস্তিনি অঞ্চলও এই অবস্থানে আছে। উভয় দেশের পাসপোর্ট দিয়ে ৪০টি দেশে ভিসা-মুক্তভাবে প্রবেশ করা যাবে। তালিকার ৮২-তম অবস্থানে আছে প্রতিবেশী ভারত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আফগানিস্তান আছে সবচেয়ে তলানিতে, ১০৩ নম্বরে। শ্রীলঙ্কা আছে ৯৩তম অবস্থানে, পাকিস্তান ১০০তম অবস্থানে, নেপাল ৯৮তম অবস্থানে, ভুটান আছে ৮৭তম অবস্থানে এবং মালদ্বীপ আছে ৫২ নম্বরে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৫ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৫ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৬ ঘণ্টা আগে