
ফিলিস্তিনের গাজার ওপর থেকে ইসরায়েলি অবরোধ তুলে নিতে আন্তর্জাতিক উদ্যোগ দ্য ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের মিডিয়া ফ্লোটিলায় যোগ দিতে গাজার উদ্দেশে আগামীকাল রোববার ইতালি রওনা দিচ্ছেন আলোকচিত্রী শহিদুল আলম। প্রথম বাংলাদেশি হিসেবে তিনিই প্রথম আন্তর্জাতিক এই উদ্যোগে শামিল হচ্ছেন।
আজ শনিবার বেলা ৩টার দিকে রাজধানীর পান্থপথে দৃকপাঠ ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
মিডিয়া ফ্লোটিলা হলো এমন এক নৌবহর, যা গাজার ওপর ইসরায়েলি অবরোধ ভাঙতে তথ্য ও সংবাদমাধ্যমের মধ্য দিয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করার একটি প্রচেষ্টা।
এই ফ্লোটিলা গাজায় ইনফরমেশন বা মিডিয়া ব্ল্যাকআউট (তথ্য গোপন) ভাঙার উদ্দেশ্যে কাজ করছে; যেখানে আছেন সাংবাদিক, মানবাধিকারকর্মী ও অ্যাকটিভিস্টরা। এটি গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার জন্য ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে একটি বৃহৎ কর্মসূচির অংশ, যার সুরক্ষায় সামরিক জাহাজও পাঠিয়েছে ইতালি ও স্পেন।
সংবাদ সম্মেলনে মিডিয়া ফ্লোটিলায় যোগদানের বিষয়ে শহিদুল আলম বলেন, ‘গাজায় গণহত্যা চলছে। ইসরায়েল ও আমেরিকা একসঙ্গে ফিলিস্তিনে, গাজায় মানুষকে খুন করছে। তার সঙ্গে পাশ্চাত্যের অনেকগুলো দেশ যুক্ত। তারাও সহযোগিতা করছে এবং তারাও এতে অংশীদার। কিন্তু পৃথিবীর অনেক দেশের অনেক মানুষ এর প্রতিবাদও করছে।
‘এই প্রতিবাদের সঙ্গে সম্পৃক্ততা রেখে আমি আগামীকাল মিডিয়া ফ্লোটিলায় যোগ দিতে যাচ্ছি। আমি যাচ্ছি বাংলাদেশের প্রথম একজন হিসেবে। কিন্তু আমি মনে করি, বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা সঙ্গে নিয়ে যাচ্ছি। এই সংগ্রামে যদি আমরা পরাজিত হই, তাহলে মানবজাতি পরাজিত হবে।’

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে