
মুক্তিযুদ্ধের বয়ানের মতো কতিপয় ‘স্বার্থান্বেষী গোষ্ঠী’ জুলাই আন্দোলনকে কুক্ষিগত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। জুলাই আন্দোলন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা যে লড়াইটা করেছি, যে সংগ্রামটা করেছি, এই সংগ্রামের পেছনে কত মানুষের অবদান, কত মানুষের ত্যাগ, সেটি আমাদের তরুণ বন্ধুরা হয়তো জানে না। তারা হয়তো মনে করেছে ফুটবলের ৯০ মিনিটের খেলায় হয়তো চান্সে কেউ ৫ মিনিটে গোল দিয়ে দিয়েছে। তারা ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়।’
আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় নুরুল হক নুর এসব কথা বলেন।
জুলাই সনদ নিয়ে বিরোধী জোটের বক্তব্য প্রসঙ্গে বিএনপি জোটের এই সংসদ সদস্য বলেন, জুলাই সনদে পরিষ্কারভাবে বলা ছিল—যে বিষয়গুলোতে আমরা একসঙ্গে পৌঁছাতে পারছি না, রাজনৈতিক দলসমূহ সেগুলো জনগণের কাছে নিয়ে যাবে। জনগণ যার পক্ষে ম্যান্ডেট দেবে, তারা তাদের মতো করে করবে। তো আজকে জুলাই সনদ যেই ইস্যুতে বিএনপির দ্বিমত ছিল, নোট অব ডিসেন্ট ছিল, সেটা বিএনপি বাস্তবায়ন করবে এটাই স্বাভাবিক। কিন্তু এটাকে মিথ্যা...সত্যের সাথে মিথ্যাকে জড়িয়ে...। আমি মনে করি এই অপপ্রচার অন্তত আমাদের বিরোধী দলের বন্ধুদের করা উচিত নয়।’
বিরোধী জোটকে উদ্দেশ করে নুরুল হক আরও বলেন, ‘আমার বিরোধী দলের বন্ধুদের বলব—আপনারা তর্কের খাতিরে তর্ক, বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে, আল্লাহর ওয়াস্তে এই পাঁচ বছর এই সরকারের গঠনমূলক সমালোচনা করুন এবং ইতিবাচক পরামর্শের মাধ্যমে সহযোগিতা করুন। ইনশা আল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরে দেশকে এগিয়ে নিয়ে যাব।’

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১৬ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩১ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে