
পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো, মালদ্বীপ ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনারকে একযোগে প্রত্যাহার করেছে সরকার। আজ রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাঁদের অবিলম্বে ঢাকায় সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া চার রাষ্ট্রদূতকে তাঁদের বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। চার রাষ্ট্রদূত হলেন—ড. এম মাহফুজুল হক (পর্তুগাল); মো. ময়নুল ইসলাম, এনডিসি (পোল্যান্ড); এম মুশফিকুল ফজল আনসারী (মেক্সিকো) ও ড. মো. নাজমুল ইসলাম (মালদ্বীপ)।
একই আদেশে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজ্ আবিদা ইসলামকেও প্রত্যাহার করা হয়েছে। তাঁকেও অতিসত্বর লন্ডনের দায়িত্ব ছেড়ে ঢাকা সদর দপ্তরে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৭ ঘণ্টা আগে