
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের ঝুঁকি নেই। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।
আজ রোববার আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৪ তম বৈঠক শেষে ও তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার পূজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আশি হাজার স্বেচ্ছাসেবক রাখার কথা বলা হয়েছে।
হিন্দুদের একটি গোষ্ঠী জানিয়েছে, দেশের ২৯টি জেলায় দুর্গাপূজার ঝুঁকিপূর্ণ।—এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওই তালিকা আমাদের কাছে আসেনি। তালিকা পেলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।’
এবার পূজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৮০ হাজার স্বেচ্ছাসেবক রাখার কথা বলা হয়েছে। আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৪ তম বৈঠক শেষে ও তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন জায়গায় যে প্রতিমা ভাঙচুরের খবর পাওয়া গেছে এখন পূজা উদ্যাপন কমিটির দায়িত্বে রয়েছে এসব দেখভাল করার।
আগামী ২৪ তারিখ থেকে আইন-শৃঙ্খলা বাহিনী পূজামণ্ডপগুলোতে মোতায়েন করা হবে।
বৈঠকে মাদক নিয়ন্ত্রণ সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মিয়ানমার থেকে শুধু মাদক আসতেছে। এ সমস্ত মাদক বিক্রি টাকা দিয়ে বাংলাদেশ থেকে চাল, ওষুধ, সার পাচার হয়ে যাচ্ছে। এসব পণ্য পাচার রোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে