
বোরো ধান উৎপাদনে খরচের ওপর তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ‘বাংলাদেশ কৃষক মজুর সংহতি’। আজ ৮ মে (বৃহস্পতিবার) সংগঠনটির হাতিরপুলে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।
বাংলাদেশ কৃষক মজুর সংহতির সভাপতি দেওয়ান আব্দুর রশীদ নীলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।
গত ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ১০ জেলায় পরিচালিত সরেজমিন তদন্তের ভিত্তিতে তাঁরা ৮টি গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরেন। এগুলোর মধ্যে রয়েছে—কৃষি উপকরণের দাম ক্রমাগত বৃদ্ধি, কৃষকখানাতে পুঞ্জীভূত ঋণ, সরকারি গুদামে ধান দিতে কৃষকদের অনাগ্রহ এবং ধান সংগ্রহে কর্মকর্তাদের অনাগ্রহ, কৃষক পরিচয়পত্র ও সঠিক তালিকার অভাব, কৃষকের গোলাঘরে শস্য সংরক্ষণের ক্ষমতা হ্রাস, কৃষিপণ্য পরিবহন ব্যয় অত্যধিক। তা ছাড়া রয়েছে গ্রামীণ ছোট চাতাল ও ধানের মিল কমে যাওয়া।
বোরো ধানের উৎপাদন খরচের ৮টি সমস্যা ও এর সমাধানে ৭ দফা সুপারিশ প্রস্তাব নিয়ে সংগঠনটির প্রতিনিধিদল খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ওই তদন্ত প্রতিবেদন খাদ্য উপদেষ্টা আন্তরিকতার সঙ্গে দেখেছেন বলে সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল আলীম গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তদন্ত প্রতিবেদনের ৭ দফা সুপারিশের মধ্যে রয়েছে—কৃষকদের সমন্বিত ডেটাবেজ তৈরি, খাদ্য অফিসারদের জবাবদিহিতা, ঋণ সরবরাহ বাড়ানো, গ্রামীণ গুদাম ও সংরক্ষণাগার গড়ে তোলা, ‘কৃষকের অ্যাপ’ জনপ্রিয় করা, সেনাবাহিনীর নজরদারি ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ চালু করা।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৩ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৩ ঘণ্টা আগে