
নরসিংদীর হাড়িদোয়া নদীর দখলদার ও দূষণকারীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, নরসিংদীর জেলা প্রশাসক এবং নরসিংদীর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে এ তালিকা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে বিশেষজ্ঞদের নিয়ে নদীতীরবর্তী শিল্পপ্রতিষ্ঠানগুলোতে দূষণ প্রতিরোধকারী যন্ত্র এবং বর্জ্য পরিশোধন কেন্দ্র প্রতিস্থাপন ও কার্যকারিতা সার্বক্ষণিক তদারকির জন্য কমিটি গঠন করতে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা রিটের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন। নিয়মিত হাড়িদোয়া নদীর পানির গুণগত মান পরীক্ষার জন্য পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও নরসিংদী জেলার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশ বাস্তবায়ন করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
হাড়িদোয়া নদী দখল ও দূষণ থেকে রক্ষার ব্যর্থতা কেন অসাংবিধানিক, বেআইনি ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট বিভাগের এক ডিভিশন বেঞ্চ বিবাদীদের ওপর রুল জারি করেছেন। জারিকৃত রুলে উল্লিখিত নদীর সিএস ও আরএস ম্যাপ এবং মূল প্রবাহ অনুযায়ী সীমানা নির্ধারণ; সব দখলদার ও ক্ষতিকর স্থাপনা উচ্ছেদ; দূষণের উৎস চিহ্নিত করে দূষণ নিয়ন্ত্রণ, নদীটিকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা এবং সে অনুযায়ী ব্যবস্থাপনার মাধ্যমে নদীটি পুনরুদ্ধার, সংরক্ষণ ও রক্ষা করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত।
বেলার পক্ষে ছিলেন আইনজীবী এস হাসানুল বান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩৮ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
১ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে