
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
গত বুধবার সিলেট জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অনিরুদ্ধ রায় জানান, বর্তমানে মেডিকেল এবং ডাবল-এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে। তবে শিগগির পর্যটন ভিসাসহ অন্য সব ক্যাটাগরির ভিসা পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘ভিসা পরিষেবা সহজ করার জন্য আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
অনিরুদ্ধ রায় উল্লেখ করেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তিনি আরও বলেন, ‘দুই দেশের ভৌগোলিক ও সাংস্কৃতিক নৈকট্য কাজে লাগিয়ে নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করা সম্ভব। সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ রিপোর্টিংয়ের মাধ্যমে এই সম্পর্ককে আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।’
সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রধানমন্ত্রী মোদিও তারেক রহমানকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং দ্রুত ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নেন। তাঁর শাসনামলে ভারতের সঙ্গে অসম সম্পর্কের জের ও সংখ্যালঘু ইস্যুতে দুই দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। সেটি এখন ক্রমেই স্তিমিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১১ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১১ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১২ ঘণ্টা আগে