Ajker Patrika

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরও ৯ প্রার্থী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরও ৯ প্রার্থী
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন আরও ৯ প্রার্থী। এর মধ্যে বিএনপির চারজন ও জামায়াত জোটের পাঁচজন। পরে তাদের আবেদন শুনানির জন্য গ্রহণ করে ওই সব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেন আদালত।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনকারী বিএনপির প্রার্থীদের মধ্যে রয়েছেন নীলফামারী-২ আসনের শাহরিন ইসলাম, মাদারীপুর-১ আসনের নাদিরা আক্তার, চুয়াডাঙ্গা-১ আসনের মো. শরীফুজ্জামান ও ঢাকা-১১ আসনের এমএ কাইয়ুম।

জামায়াতের প্রার্থীদের মধ্যে রয়েছেন খুলনা-৫ আসনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কক্সবাজার-৪ আসনের নুর আহমেদ আনোয়ারী, পিরোজপুর-২ আসনের শামীম সাঈদী, বরগুনা-২ আসনের ডা. সুলতান আহমদ এবং ঢাকা-১০ আসনের প্রার্থী জসিম উদ্দিন সরকার।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করে দেন প্রধান বিচারপতি। যার এখতিয়ার দেওয়া হয় বিচারপতি মো. জাকির হোসেনকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত