
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘আমরা শুনেছি, আদালতের রায় আসত গণভবন থেকে। আমরা মনে করি, সেই যুগের অবসান হয়েছে। বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলবে।’
আজ বৃহস্পতিবার আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন নুর।
প্রতিমন্ত্রী নুর বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ আমাদের সামনে এসেছে, সেখানে আইনজীবীদের একটা অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা বিগত দিনে দেখেছি যে ফ্যাসিবাদের সময় বিভিন্ন বারগুলোতে নির্বাচনের নামে জোর-জবরদস্তি করে দখল করে রাখা হয়েছিল। বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হয়েছিল।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি আইনসভাকে কার্যকর করার জন্য, সংসদকে কার্যকর করার জন্য আইনজীবীদের রাজনীতিতে এগিয়ে আসা উচিত। আইনজীবীদের সংসদে যাওয়ার জন্য আগামী দিনে আইনজীবী অধিকার পরিষদ সেই সুযোগ তৈরি করে দেবে। আগামীতে বিভিন্ন বারের নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁরা সারা বাংলাদেশের আইনজীবীদের সুসংগঠিত করবেন।’
আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের আহ্বায়ক মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন, জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান এবং উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের সদস্যসচিব হাবিবুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইনজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, গণঅধিকার পরিষদের আইন সম্পাদক শওকত হোসেন, সহসম্পাদক অ্যাডভোকেট সাজেদুল ইসলাম, আইনজীবী অধিকার পরিষদের নেতা অ্যাডভোকেট মেহেদী হাসান, অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী, ইয়ামিন সিরাজী, গৌরাঙ্গ লাল।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে