
বঙ্গভবনের দরবার হলের পর সচিবালয়ের বিভিন্ন দপ্তর থেকেও শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। গত রোববার নতুন তিন উপদেষ্টার শপথ অনুষ্ঠানে বঙ্গভবনের দরবার হলে বঙ্গবন্ধুর ছবি দেখা যায়। ওই দিনই দরবার হল থেকে ছবিটি সরানো হয়।
এরপর গত সোম-মঙ্গলবার সচিবালয়ের বিভিন্ন দপ্তর থেকে বঙ্গবন্ধুর অন্তত ছয়টি ছবি সরানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দপ্তরে শেখ মুজিবুর রহমানের ছবি নেই। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের দপ্তর থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে জনসংযোগ কর্মকর্তা আরিফ বিল্লাহ জানান।
অন্তর্বর্তী সরকারের নতুন বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ী সেখ বশির উদ্দিন শপথ নেওয়ার পর সোমবার সচিবালয়ে যান। এই উপদেষ্টা আসার আগেই তাঁর দপ্তর থেকে শেখ মুজিবুর রহমানের সরিয়ে ফেলা হয়।
একজন কর্মকর্তা বলেন, বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামানোর পর সচিবালয়ের যেসব কক্ষে বঙ্গবন্ধুর ছবি ছিল, তার সবগুলো সরিয়ে ফেলা হয়েছে।
তিনি বলেন, ‘আগের সরকারের সময় প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর অনেক দপ্তর ফাঁকা পড়ে ছিল। সেসব কক্ষে বঙ্গবন্ধুর ছবি টাঙানো ছিল। বঙ্গভবনের দরবার হলে বঙ্গবন্ধুর ছবি দেখার পর সরকারে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এরপর সচিবালয়ের বিভিন্ন দপ্তর থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা হয়েছে।’

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৫ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৬ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৬ ঘণ্টা আগে